ঢাকা মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

অবহেলা ও অব্যবস্থাপনায় পবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠ


মারসিফুল আলম রিমন, পবিপ্রবি  photo মারসিফুল আলম রিমন, পবিপ্রবি
প্রকাশিত: ২-১১-২০২৩ দুপুর ৪:২১

জলাবদ্ধতা, লম্বা লম্বা ঘাস কিংবা সারি সারি কচু গাছে আচ্ছাদিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ। নেই যথাযথ তদারকি। মাসের পর মাস ধরে পড়ে আছে অবহেলা ও অব্যবস্থাপনায়। কেন্দ্রীয় খেলার মাঠের এ অব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের কতৃপক্ষের দিকে প্রশ্ন তুলছেন কেউ কেউ।

শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক বিকাশে খেলাধুলাকে ইতিবাচক প্রভাবক হিসেবে ধরে নেওয়া হয়। অথচ মাসের পর মাস ধরে বিশ্ববিদ্যালয়ের একমাত্র খেলার মাঠের এ দূর্দশায় শিক্ষার্থীদের খেলাধুলা ও শরীরচর্চা অনেকাংশেই বিঘ্নিত। ঘাস কাটা, রোলিং করা কিংবা জলাবদ্ধতা নিরসনে দায়িত্বশীল কতৃপক্ষ প্রায়শই উদাসীনতার পরিচয় দিয়ে থাকেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। তাছাড়া এভাবে দিনের পর দিন অব্যবস্থাপনায় ফেলে রাখায় খেলাধুলার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এ মাঠটি। ইতোমধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী খেলতে যেয়ে আহত হয়েছেন এ মাঠে৷ এসব ঘটনার পরিপ্রক্ষিতে গত ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠটি সংস্কারের দাবি জানিয়ে একটি আবেদন জমা দেন সাধারণ শিক্ষার্থীরা। তবুও কতৃপক্ষ কোন ধরনের পদক্ষেপ নেননি। 

তাছাড়া এ বছর জুন মাসের পর গত ৫ মাস ধরে বিশ্ববিদ্যালয়ে কোন ধরণের খেলাধুলা আয়োজিত হয়নি। যা নিয়েও শিক্ষার্থীদের মাঝে রয়েছে চাপা ক্ষোভ। বিশ্ববিদ্যালয়ে সুস্থ ও স্বাভাবিক খেলাধুলা এবং শরীরচর্চার পরিবেশ ফেরাতে বর্তমানে কেন্দ্রীয় খেলার মাঠটিকে যথাযথ সংস্কার ও পরিচর্যার দাবি শিক্ষার্থীদের। একই সাথে হ্যান্ডবল ও ভলিবলসহ অন্যান্য খেলার জন্য বিকল্প মাঠের প্রয়োজনীতার কথা জানান তারা। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী প্রান্ত প্রতিম পাল বলেন, "বিশ্ববিদ্যালয়ের উদাসীনতা ও অবহেলায় কেন্দ্রীয় খেলার মাঠটি বছরের ৬ মাসই পানির নিচে ডোবা হয়ে থাকে। পরে ৩ মাসে সকল খেলাধুলা তড়িঘড়ি করে আয়োজন করা হয়, যা সকল শিক্ষার্থীর জন্য অংশগ্রহণমূলক হয় না। অবিলম্বে এসব সমস্যার সমাধান দরকার।"

বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী হাবিবুর রহমান লাজুক ক্ষোভ ছেড়ে বলেন, "অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করলেই বোঝা যাবে এ বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগের কি অবস্থা! কেবলমাত্র দায়সারা কয়েকটি টুর্ণামেন্টই কি শারিরীক শিক্ষা বিভাগের কাজ? এ ছাড়া আর কোন কাজ নাই?"

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আবু হানিফকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, "বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগে বেশ কিছু প্রতিবন্ধকতার কারনে সব কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হচ্ছে না। তবে শিক্ষার্থীদের উত্থাপিত মাঠের সমস্যা সমূহ দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।" 

এ সময় খেলাধুলার আয়োজন সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের ইনডোরের সংস্কার কাজ চলমান থাকায় এ মুহুর্তে কোন ধরণের ইনডোর প্রতিযোগীতা সম্ভব নয়, তবে এ বছর নভেম্বরের ভেতর ফুটবল টুর্ণামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।"

এমএসএম / এমএসএম

পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক হেমায়েত জাহানকে ইউট্যাবের শুভেচ্ছা

ইবি'র শিক্ষক মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন

নিষিদ্ধ ছাএলীগের হামলায় আহত ডিআইইউ ছাত্র নেতা

কাউনিয়ায় পুকুর নিয়ে বিরোধ: মাছ লুট ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

ডিআইইউ ও পাকিস্তানের ফাস্ট-এনইউসিইএসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

সুইডেনের 'ইউনিভার্সিটি অব গাভলে' সফরে ইবি প্রতিনিধি দল

শেকৃবিতে সরকারি গাড়ির ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ প্রক্টর ও ট্রেজারারের বিরুদ্ধে

পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়: শিক্ষা ও গবেষণার মান নিয়ে বিতর্ক কতটুকু যৌক্তিক?

টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

ন্যাচার ইনডেক্স র‍্যাঙ্কিংয়ে জায়গা পায়নি পাবিপ্রবি

ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প

ঢাকার বিভিন্ন পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছেন গবির ১৮ ভেটেরিনারি শিক্ষার্থী