ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে ৩৬ টাকা দরে আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধন


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২-১১-২০২৩ বিকাল ৫:৩৬
জয়পুরহাটে সরকার নির্ধারিত মূল্যে ৩৬ টাকা কেজি দরে খোলাবাজারে আলু বিক্রি করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে শহরের আবুল কাশেম ময়দানে জেলা প্রশাসন জয়পুরহাট এর তত্বাবধানে ও কৃষি বিপণন অধিদপ্তর জয়পুরহাট এর সহযোগিতায় খোলা ট্রাকে আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়।
 
আলু বিক্রি কার্যক্রম অনুষ্ঠানিকভাবে  উদ্বোধন করেন জয়পুরহাট  জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী 
 
এসময় উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন, আব্দুল্লাহ- আল- মাহবুব, উজ্জ্বল বাইন প্রমুখ। 
 
জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন সাধারণ ভোক্তাদের কাছে সরকার নির্ধারিত মূল্যে আলু পৌঁছে দেওয়ার জন্য জেলা প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করেছে। ভোক্তাদের কে যেন কোন সিন্ডিকেটের জিম্মিতে না পড়তে হয় সে জন্য সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সরাসরি জেলা প্রশাসনের  তত্বাবধায়নের  মাধ্যমে জয়পুরহাটের মানুষকে স্বস্তি দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিদিন শহরের ২ টি পয়েন্টে ১৮ মেট্রিকটন আলু বিক্রয় করা হবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত