ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

উত্তরায় স্কুল নির্বাচনে হাতপাখা প্রতীক ব্যবহার জনমনে ক্ষোভ 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১১-২০২৩ রাত ১০:৩৯

রাজধানীর উত্তরায় উত্তরা হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় প্রতীক হাতপাখা নিয়ে মিনারা সুলতানা অভিভাবক সদস্য পদে নির্বাচন করছেন, এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ’এর দলীয় নেতা ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ নির্বাচনের হাতপাখা প্রতিক ব্যবহার করায় তিব্র নিন্দা জানাচ্ছেন। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি নিবন্ধনকৃত রাজনৈতিক দল, আমাদের দলের প্রতীক হচ্ছে হাতপাখা, আমাদের এই প্রতীক নিয়ে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ যাদেরকে স্বীকৃতি দেবে তারাই নির্বাচন করতে পারবে, অন্য কেউ এ প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না। আমরা সাম্প্রতিক দেখেছি যে, নির্বাচন কমিশনার এর অফিস থেকে বিভিন্ন সংগঠনের নির্বাচনের ক্ষেত্রে আমাদের এই হাত পাখার প্রতীক দিচ্ছে, আমরা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, তিনি আরো বলেন ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ পাঠিয়েছি।

উল্লেখ্য বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে নিবন্ধনকৃত (নিবন্ধন নং-০৩৪) ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখা প্রতীক’টি সংগঠনের বাহিরে বিভিন্ন সময়ে বিভিন্ন আঞ্চলিক/সমিতি/স্কুল বোর্ড/শ্রমিক সংগঠনসহ নানান নির্বাচনে ব্যবহার করতে দেখা গেছে। বিষয়টি খুবই দুঃখজনক। এ ব্যাপারে নির্বাচন কমিশনারের নিকট ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বরাদ্দকৃত হাতপাখা প্রতীক অন্যান্য নির্বাচনে ব্যবহারের নিষেধাজ্ঞা কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য বিশেষ অনুরোধ করে একটা লিখিত চিঠি দেওয়া হয়েছে।

হাতপাখা প্রতিক নিয়ে নির্বাচন করার বিষয়ে সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড (শিক্ষা বিভাগ)  মোছা. তানজিলা আক্তার বলেন বিধিমালা অনুযায়ী প্রতীক দেওয়া হয়েছে, জাতীয় প্রতীক হাতপাখা দেওয়া যায় কিনা এমন প্রশ্নে তিনি বলেন, অফিসে আসেন। 

এ বিষয়ে উত্তরা হাই স্কুলের অভিভাবক সদস্য পদে হাত পাখা প্রতীকের প্রার্থী মিনারা খাতুন বলেন আমি নির্বাচন কমিশনার থেকে এই প্রতিক পেয়েছি, আমি এখন একটা মিটিং এ আছি, এই বিষয়ে পরে কথা বলবো।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি