দোহাজারীতে শেভরণের নতুন শাখা উদ্বোধন
চট্টগ্রাম চন্দনাইশে দোহাজারীতে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি দোহাজারী শাখা শুভ উদ্বোধন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩) নভেম্বর সকালে দোহাজারী পৌরসভাস্থ এলাকায় শেভরণ দোহাজারী শাখার সহকারী পরিচালক পুলক শিকদার এর সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ব্যবস্থপনা পরিচালক ডা.বিশ্বনাথ দাস। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম,থানা অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম,দোহাজারী পৌর মেয়র লোকমান হাকিম প্রমুখ। এসময় আয়োজকরা বলেন দোহাজারী পৌরসভার মত ব্যস্ততম এই এলাকার জনসাধারণকে সার্বক্ষণিক সেবা দেয়ার নিয়তে ৩ তলাবিশিষ্ট ভবনে শেভরণ দোহাজারী শাখার ক্লিনিক্যালের কার্যক্রম শুরু হয়েছে। এই ক্লিনিক্যালে জরুরি বিভাগের মাধ্যমে সার্বক্ষণিক সেবার পাশাপাশি দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে দেশের যেকোনো বড় শহরের মতোই রোগীদের সেবা দেয়া হবে। তারা আরো বলেন,অসহায় দুস্থ রোগীদের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেয়ার ইচ্ছা রয়েছে। অল্প খরচেই এই হাসপাতালের মাধ্যমে বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি চিকিৎসা সেবা নিতে পারবেন রোগীরা।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন