পাবনায় উপজেলা চেয়ারম্যানের ভাই যুবলীগ কর্মীর মৃতদেহ উদ্ধার
পাবনার শহরের অফিসার্স কলোনির পুকুর পাড় থেকে পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশারোফ হোসেনের চাচাতো ভাই যুবলীগ কর্মী এস এম রেজাউল হাকিম রেঙ্গুন (৪৫) এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে পথচারীরা মৃতদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। স্বাভাবিক মৃত্যু ভেবে মৃতদেহ বাড়িতে নেয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখে পুলিশে খবর দেন পরিবারের সদস্যরা।
নিহত রেঙ্গুন শহরের পৌর এলাকার কৃষ্ণপুর মহল্লার মৃত আব্দুল হাকিমের ছেলে।
নিহতের ভাই মুক্তার হোসেন জানান, রেঙ্গুন শুক্রবার রাতে অফিসার্স কলোনী পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন। সকালে কয়েকজন প্রতিবেশী সেখানে তার মৃতদেহ পড়ে আছে জানালে আমরা ঘটনাস্থলে মৃতদেহ দেখতে পাই। পুলিশের উপস্থিতিতে আমরা হৃদরোগে তার মৃত্যু হয়েছে মনে করে মৃতদেহ বাড়িতে নিয়ে আসার পর মুখে ও মাথায় আঘাতের চিহ্ন পাই। আঘাতগুলো দেখে তাকে হত্যা করা হয়েছে বলেই মনে হচ্ছে।
নিহতের প্রতিবেশী পাবনার পৌর মেয়র মোঃ শরীফ উদ্দিন প্রধান জানান,‘রেঙ্গুন যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। তার মৃত্যুতে এলাকায় প্রতিবেশী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের শরীর থেকে রক্ত ঝরছে। কিভাবে তার মৃত্যু হয়েছে সে রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। আমরা তার মৃত্যুর সঠিক কারণ জানতে চাই।’
পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন, পুলিশ মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি