জয়পুরহাটে এক ঘণ্টার জন্য প্রতীকী চেয়ারম্যান হলেন ফারহানা আফরিন
জয়পুরহাটে এক ঘণ্টার জন্য সদর উপজেলা পরিষদের প্রতীকী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন ফারহানা আফরিন সাথী নামের এক শিক্ষার্থী।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলীর কাছ থেকে দায়িত্ব নেয় সে।
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে ইয়েস বাংলাদেশ ও ইয়ুথ ফর চেঞ্জের আয়োজনে ‘গার্লস টেকওভার’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়।
ফারহানা আফরিন জয়পুরহাট কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনের দশম শ্রেণির শিক্ষার্থী। সে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) জয়পুরহাটের চাইল্ড পার্লামেন্টের মেম্বার।
এসময় ফারহানা আফরিন সাথীকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী। তিনি উপজেলা পরিষদের প্রশাসনিক কাঠামো, চলমান নানা উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে প্রতীকী চেয়ারম্যানকে অবহিত করেন। এরপর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর, প্রশাসনিক কক্ষ ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করে প্রতীকী চেয়ারম্যান ফারহানা।
প্রতীকী দায়িত্ব পালনকালে শিক্ষার্থী ফারহানা আফরিন সাথী বলে, ‘উপজেলা পরিষদের মতো এমন একটি প্রতিষ্ঠানে প্রতীকী হলেও কিছু সময়ের জন্য চেয়ারম্যান হওয়া সত্যিই স্বপ্নের মতো লাগছে। বাংলাদেশে একজন নারী যেখানে দেশ চালাতে পারেন সেখানে তৃণমূলে আমাদেরও পিছিয়ে থাকার সুযোগ নেই। সবাই যদি জীবনযুদ্ধে এগিয়ে যেতে উৎসাহ-উদ্দীপনা ও সহযোগিতা পান তাহলে নারীরাও বিভিন্ন পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন।’
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী বলেন, এমন কর্মসূচির মাধ্যমে কন্যাশিশুরা উৎসাহিত হবে। পাশাপাশি নিজেদের স্বপ্নপূরণেও অঙ্গীকারবদ্ধ হবে তারা।
এনসিটিএফ জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক সালেহুর রহমান সজীবের ব্যবস্থাপনায় ব্যতিক্রমী এ আয়োজনে উপস্থিত ছিলেন জয়পুরহাট কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মাহবুবুল আলম, এনসিটিএফের জেলা সভাপতি ফাহিম জামান, সহ-সভাপতি রুমাইয়া সুলতানা, শিশু গবেষক আমিনা ইসলাম রোজা, সাংগঠনিক সম্পাদক শাইলা ইসরাত জাহান শিমু প্রমুখ।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied