ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে কয়রায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ৩-১১-২০২৩ রাত ৮:১০

আগামী ১৩ নভেম্বর খুলনা সার্কিট হাউজ ময়দানে  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এমপির জনসভা সফল করতে কয়রা উপজেলা  আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা  ও জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর শুক্রবার বিকাল ৪ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম মোহসিন রেজার সভাপতিত্বে সাধারণ সম্পাদক নিশীত রঞ্জন মিস্ত্রি এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন  খুলনা-৬ সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এসময় প্রধান অতিথি প্রধানমন্ত্রীর খুলনা জনসভা সফল করতে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য দিয়ে  বলেন, আওয়ামী লীগ জনগণের সংগঠন, জনমূখী সংগঠন। জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে। অনেকেই বঙ্গবন্ধু হত্যার পরে সামরিক শাসকের সাথে তালে তাল মিলিয়ে ছিলো। কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা শক্ত ছিলো বলেই শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে শক্তিশালী হয়েছে। জনগনের ভোটে নির্বাচনে বিজয়ী হয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন।নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ যদি তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ থাকে, তাহলে তাদেরকে হারানোর শক্তি কারো নেই। তাই ঐক্যবদ্ধ থেকে আগামী ১৩ নভেম্বর প্রধানমন্ত্রীর খুলনার জনসভা সফল ও আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও পঞ্চমবারের মত বিজয়ী করতে হবে।এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজি আজিজুল হক, একে এম ফজলুল হক, যুগ্ম সাধারন সম্পাদক জাফরুল ইসলাম পাড়, ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলু,সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, এ্যাড. মোশারফ হোসেন, আওয়ামী নেতা,ইয়াকুব আলী, কবি শামছুর রহমান,এস এম জিয়াদ আলী,সরদার নূরুল ইসলাম কোম্পানী, আব্দুস সামাদ গাজী, নির্মল চন্দ্র দাসসহ  উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সেখানে জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় ৪ নেতার আত্মার মাগফেরাত কামনা ও অসুস্থ উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলামের সুস্থতা কামনা  করে দোয়া ও মোনাজাত  অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন