প্রধানমন্ত্রীর কাছে সাংবাদিকদের জন্য জমি বরাদ্দের আবেদন হস্তান্তর করলেন সভাপতি ও সেক্রেটারি
ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের সাভারে জমি বরাদ্দ পাওয়ার জন্য আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হস্তান্তর করেছেন ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ আল-মামুন ও সেক্রেটারি দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক মো. মফিজুর রহমান খান বাবু।
বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি সম্মেলন ২০২৩ বৃহস্পতিবার (০২ নভেম্বর ২০২৩) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ আল-মামুন ও সেক্রেটারি প্রধানমন্ত্রীর কাছে জমি বরাদ্দের আবেদন হস্তান্তর করেন। এ সময় বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ উপস্থিত ছিলেন। এর আগে বিএফইউজের মহাসচিব দীপ আজাদ ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সেক্রেটারিকে জমি বরাদ্দের আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রদানের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
প্রধানমন্ত্রীর কাছে জমি বরাদ্দের আবেদন হস্তান্তর করে ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সেক্রেটারি মো. মফিজুর রহমান খান বাবু বলেন, সাংবাদিকদের এই জমিটি বরাদ্দ করা হলে, ‘বঙ্গবন্ধু সাংবাদিক সিটি’ নামকরণ করা হবে। প্রধানমন্ত্রী বিষয়টি আন্তরিকভাবে গ্রহণ করে জমি বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন।
এমএসএম / এমএসএম
কারিগরি শিক্ষায় অবহেলা দূর ও ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন
দ্রুত মৌখিক পরীক্ষার দাবিতে প্রেস ক্লাবে ১৮তম এনটিআরসিএ উত্তীর্ণদের মানববন্ধন
পশ্চিম জোনের আনসার সদস্যদের তৎপরতায় মোটরসাইকেল চোর আটক
বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার
সিআইডির প্রধানের দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন
অস্ট্রেলিয়া প্রবাসী দুইভাইকে হয়রানী
দেশের শান্তি রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ চান হেযবুত তওহীদ ওয়াজ মাহফিলের নামে উসকানি ও হুমকির
আন্ডারওয়্যারে লুকানো কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ১
ট্রেড ইউনিয়ন নিবন্ধন ও অন্যায্য শ্রমচর্চা প্রতিরোধে এসওপি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
যাত্রাবাড়ী সময় টিভি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও মারধর, থানায় জিডি
বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকায় র্যালি ও আলোচনা সভা
ঢাকাস্থ শ্রীপুর (মাগুরা) বিএনপি পরিবারের সাধারণ সভা অনুষ্ঠিত