ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪-১১-২০২৩ দুপুর ১:১৩
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে ৪/১১/২০২৩ ইং শনিবার সকাল ১০ টায় জেলা পুলিশের উদ্যোগে ও কমিউনিটি পুলিশিং ফোরামের সহযোগিতায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বেলুন  উড়িয়ে র‌্যালির শুভ সূচনা করা হয়। পরে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।  
 
পরে নবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম  এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডাঃ শামিল উদ্দিন আহমদ শিমুল, কমিউনিটি পুলিশিং এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন,স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ ওঁরাও, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান  সৈয়দ নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী এরফান চৌধুরী, সাচিব এর সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ মোঃ গোলাম রব্বানী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সামাদ  প্রমুখ। "পুলিশ জনতা ঐক্য করি" স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" শ্লোগানে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ প্রশাসন এ দিবসটি পালন করেছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন অতিথিরা

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা