সাতক্ষীরা শহরের আমতলা মোড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু
সাতক্ষীরা শহরের আমতলা মোড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত বিদ্যুৎ শ্রমিকের নাম আমিরুল ইসলাম রনি (৩৫)। তিনি শহরের রাজারবাগান উত্তরপাড়া এলাকার মোসলেম আলীর ছেলে।
রাজারবাগান উত্তরপাড়া এলাকার রোকনুজ্জামান সুমন জানান, আমতলা মোড়ের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে আব্দুল আহাদের বাড়ির তৃতীয় তলায় বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন আমিরুল ইসলাম। এ সময় অসাবধাণ বশতঃ বিদ্যুৎ সংযোগের ৩৩ হাজার ভোল্টের লাইনের সঙ্গে হাত স্পর্শ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
বাড়ির মালিক আব্দুল আহাদ জানান, বাড়ির তৃতীয় তলায় বিদ্যুৎ সংযোগের জন্য মিস্ত্রী আমিরুলকে সকালে ডেকে আনা হয়েছিল। তিনি ছাদে কাজ করছিলেন। হঠাৎ শব্দ শুনে উপরে গিয়ে দেখি বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছেন আমিরুল। তার শরীর ঝলসে পুড়ে মারা গেছে। এদিকে, তার মৃত্যুতে স্বজনদের মাঝে শোকেছায়া নেমে এসছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত