ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মধুমতির নদীর তীরে নৌকাবাইচ দেখতে লাখো মানুষের ভিড়


শামিম মৃধা, মহম্মদপুর photo শামিম মৃধা, মহম্মদপুর
প্রকাশিত: ৪-১১-২০২৩ বিকাল ৫:১২

লাখো দর্শকের আনন্দ উল্লাসের মধ্যদিয়ে মাগুরার মহম্মদপুর উপজেলার  মধুমতি নদীতে আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বিহারীলাল শিকদার নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে লোকজ ঐতিহ্য এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্টিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও শান্তির প্রতিক কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন মাগুরা জেলা প্রসাশক আবু নাসের বেগ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা -২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। উপজেলা নির্বাহি অফিসার জনাব পলাশ মন্ডলের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আব্দুল মান্নান ও মহম্মদপুর থানার ওসি জনাব বোরহান উল ইসলাম প্রমূখ।গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ প্রতিযোগিতা প্রতি বছর নভেম্বর মাসের ৪ তারিখে অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিযোগিতা শুরুর আগ মুহূর্তে মধুমতি নদীর দুই পাড়ে নামে দূর-দূরান্ত থেকে আসা বিভিন্ন বয়সি লাখো মানুষের ঢল। সংগীতের তাল-লয়ে দাঁড়িয়াদের
ছন্দময় দাঁড় নিক্ষেপে নদীর জল ময়ূরপঙ্খির মতোই ঝিলমিল করে মধুমতির বুকে। উল্লাসে মেতে উঠে নদী পাড়ের লাখো আমুদে দর্শক। তাদের উপস্থিতিতে এলাকায় সৃষ্টি হয় আনন্দঘণ ও উৎসব মূখর পরিবেশ।

এ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আসা ১০ টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে মেলা কমিটির  সাধারণ সম্পাদক মোঃ মিলন সঞ্চলনায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত