শালিখায় ৫ কেজি গাঁজাসহ আটক -২
মাগুরার শালিখায় ৫ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারিকে আটক করেছে শালিখা থানা পুলিশ। আটককৃতরা হলো খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার বেলছড়ি গ্রামের মৃত আব্দুল বারেক বেপারী ছেলে দেলোয়ার হোসেন (২৪) ও মাগুরা জেলার সদর উপজেলার জগদল গ্রামের খবির বিশ্বাসের ছেলে মুরাদ বিশ্বাস (২২)।
শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন , মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবতায়নের লক্ষ্যে শালিখা উপজেলাকে মাদক মুক্ত করতে মাগুরা জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা পিপিএম (বার) এর দিকনির্দেশনায় আমাদের অভিযান চলছে, তারই ধারাবাহিকতায় শালিখা থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) লিটন হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে ৫ নভেম্বর (রবিবার) সকাল ৭টা ১৫ মিনিটের সময় উপজেলার যশোর-মাগুরা হাই-ওয়ের আড়পাড়া এলাকার এসবি ফিলিংস স্টেশনের সামনে থেকে দেলোয়ার হোসেন ও মুরাদ বিশ্বাস নামের দুজনকে ৫ কেজি গাঁজা সহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় খাগড়াছড়ি এলাকা থেকে তারা এই মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসছিল।
তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল