পাবনায় দূরপাল্লার যানবাহন বন্ধ, খোলা নেই বাস কাউন্টার, তিন চাকার বাহনের দখলে মহাসড়ক
বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির প্রথমদিনেই সব রুটেই বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন। বন্ধ রয়েছে বেশির ভাগ টিকিট কাউন্টারই। তবে কিছু কাউন্টারে বসে অলস সময় পার করছে টিকিট বিক্রেতারা। তবে সিএনজিসহ তিন চাকার বাহন মহাড়কগুলো দখল করে আছে।
রোববার (৫ নভেম্বর) সকালে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও শহরে অবস্থিত বাস কাউন্টারে সরেজমিনে গিয়ে এমনই চিত্র দেখা যায়।
সাইদুর রহমান নামে একজন চাকরিজীবী বলেন, কুষ্টিয়ায় তার কর্মস্থলে বের হয়েছিলাম। কিন্তু এসে দেখি দূরপাল্লার কোনো যানবাহন নেই। পাশাপাশি টিকিট কাউন্টার বন্ধ রয়েছে। তাও ভেবেছিলাম দু-একটা বাস পাওয়া যাবে। এখন দেখি কোনো বাস নেই।
কাজল গোবিন্দা চৌধুরী নামের এক টিকেট বিক্রেতা বলেন, সকাল থেকেই দূরপাল্লার কোনো যানবাহন এখানে আসেনি। তাই কাউন্টার বন্ধ করে রেখেছি।
করিফুল ইসলাম নামের আরেক টিকেট বিক্রেতা বলেন, কেন যানবাহন বন্ধ তা জানা নেই। এ বিষয়ে মালিকপক্ষ ভালো বলতে পারবে।
মহাসড়কে বিভিন্ন স্থানে দায়িত্বরত আইনশৃঙ্খা বাহিনীর কর্মকর্তারা বলেন, যানবাহন চলাচলে কোথাও কোনো বাধা নেই। তবুও কি কারণে দূরপাল্লার বাস আসছে না তা তারাই ভালো বলতে পারবে। তবে সিএনজিসহ তিন চাকার বাহন মহাড়কগুলো দখল করে আছে।
এদিকে রোববার (৫ নভেম্বর) সকালে পাবনার ঈশ্বরদীতে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত। তারা পাবনা-কুষ্টিয়া মহাসড়কের দাশুড়িয়া গোলচত্বরে সড়ক অবরোধ করে এবং জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়।
এছাড়া ঢাকা-পাবনা মহাসড়কের পাবনা টার্মিনালের পাশে হোমিওপ্যাথিক কলেজ এলাকায় পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের নেতৃত্বে মহাসড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি