গতির নেশায় ঝঁরছে তরুণের তাজা প্রাণ
বর্তমানে উঠতি বয়সি তরুণদের প্রথম পছন্দ দুই চাকার মোটরসাইকেল। নিজেকে স্মাট ফ্যাশনেবল প্রমান করতে যুবকরা বেচে নেয় বাইক । মহাসড়কে বেপরোয়া গতিতে রেসিং, নানা কসরত দেখিয়ে নিজেকে সাহসি যুবক প্রমান করতে গিয়ে মারাত্মক সড়কদূর্ঘটনায় প্রাণ হারাচ্ছে । জোবায়ের হোসেন কলেজ পড়ুয়া শিক্ষার্থী। গত রবিবার (৪-ডিসেম্বর) বন্ধুর মোটরসাইকেলে কলেজ থেকে ফিরছিলেন বাড়িতে, মুহুূর্তে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেলে ভর্তি করা হয় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ২৪ ঘন্টা না পেরোতেই
খবর আসেন পরিবারের বড়ছেলে মা-বাবার আদরে সন্তান আর বেচে নেই। মুহুূর্তেই যেন আকাশ ভেঙ্গে পড়ে পরিবারের সদস্যদের উপর ।
দ্রতগামী মোটরসাইকেল চলন্ত অক্সিজেনের লরির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় জোবায়ের। ছিলোনা মাথায় হেলমেট, অতিরিক্ত গতি ও অসচেতনতাই দূর্ঘটনার কারন বলে জানান প্রতক্ষদর্শীরা।আহত অন্য শিক্ষার্থীর অবস্থায় বর্তমানে আশাঙ্কাজণক।
এর আগে গত শনিবার (৪ নভেম্বর) ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ছোট কমলদহ এলাকায় ইস্কুল পড়ুয়া ৪ শিক্ষার্থীর বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কার্ভারভ্যানের পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান তিন যুবক । নিহতরা হলেন, মীরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে মো. আকিব (১৮), একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে জনি (১৬), ২ জন সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। অপর জন একই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর গ্রামের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (১৫)। প্রত্যক্ষদর্শীর বলেন , মোটরসাইকেলে ৪ জন যুবক দানব গতিতে ছুটছিলো বেপরোয়া গতিতে । যাদের মাথায় ছিলো না হেলমেট । মুহুূর্তেই এই মর্মান্তিক দূর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে । এলাকায় শোকের ছায়া নেমে আসে। লাইসেন্সবিহীন এ ধরনের চালক শুধু নিজের জীবনই ঝুঁকিতে ফেলছে না, তাদের বেপরোয়া গাড়ি চালানো অন্য নিরীহ মানুষের জীবনও কেড়ে নিচ্ছে অহরহ। বড় বিপদ ডেকে আনছে ধনীর দুলালদের রেসিং কার। নীজেদের ভাবমূর্তি ও সাহসিকতা জানান দিতে যুবকরা এসব করে থাকেন মহাসড়কে।
বেসরকারি উন্নয়ন সংস্থার মনীষা'র প্রধান নির্বাহী আজমল হোসেন হিরো বলেন, সন্তানদের ব্যাপারে অভিভাবকদের সচেতন হওয়া জরুরি। জেনেশুনে কেন তারা ১৮ বছর পূর্ণ হওয়ার আগে গাড়ির চাবি দেবেন? আর ঢাকা-চট্রগ্রামের মতো ব্যাস্ত সড়কে রেসিং কার চালানো অত্যন্ত বিপজ্জনক। কারণ, এখানে সেই ধরনের অবকাঠামো নেই। রাস্তায় চলাচলকারী অন্য যানবাহন ও পথচারীরা রেসিং কারের গতি অনেক সময় বুঝতেই পারেন না। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
কুমিরা হাইওয়ে থানার উপ-পরির্দশক আলমগীর হোসেন বলেন, কমলদহ নিহত চার যুবকের মাথায় ছিলোনা হেলমেট, বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে নানা কসরত দেখিয়ে করছিলো টিকটক। এইধরনের উঠতি বয়সি তরুণদের বেপরোয়া গতির লাগাম টানতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। হেলমেট ও লাইসেন্সহীনদের আনা হচ্ছে মামলার আওতায়। পাশাপাশি অবিভাবকদেরও সচেতন হওয়া জরুরি। তাঁরা যেন সন্তানকে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত চাবি না দেয়।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন