ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বালিয়াকান্দিতে ভাটা মালিকের মারপিটে আহত শ্রমিকদের উদ্ধার করলো দুই চেয়ারম্যান


বালিয়াকান্দি প্রতিনিধি photo বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশিত: ৬-১১-২০২৩ দুপুর ৪:২

 রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইটভাটা শ্রমিকদের মারধোর করে আটকে রেখে জোরপুর্বক কাজ করানোর অভিযোগ উঠেছে। পরে দুই ইউনিয়নের চেয়ারম্যান তাদের উদ্ধার করে। মারপিটে আহত ইটভাটার সর্দার শহিদুল ইসলাম (৪৬), আব্দুর রহমান (৪২), আবুজার (২২), জহির আলম (৩২), আফজাল হোসেন (২২) কে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবার বাড়ী সাতক্ষিরা জেলার শ্যামমনগর এলাকায়। 
রবিবার সন্ধ্যা ৬টার সময় বালিয়াকান্দি উপজেলার বারমল্লিকা আরএন্ডবি ইট ভাটায় এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন ইটভাটার সর্দার শহিদুল ইসলাম বলেন, আমাদের যে শর্তে ইটভাটায় আনা হয় তা পুরণ না করে রাতেও কাজ করানোর কারণে আমাদের শ্রমিকরা কাজ করতে অনিহা প্রকাশ করেন। কয়েকজন বাড়ী চলে গেছেন। এক লক্ষ টাকা আগাম দিয়েছিলেন এবং স্ট্যাম্প ও চেক গ্রহণ করে ইটভাটা মালিক। তাদের আচরণে ও টাকা না দেওয়ায় আমরা কাজ না করে তাদের কাছে পাওনা ৭০ হাজার টাকা কেটে রেখে চেক স্ট্যাম্প ফেরত চাই। এতে ক্ষিপ্ত হয়ে ইটভাটা মালিক নাসির, নজরুল সহ তাদের ম্যানেজার রফিক, সোহেলসহ ৭-৮জন মিলে হাতুরী, কাঠের বাটাম, লোহার রড দিয়ে এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করাসহ আটকে রাখে। এসময় প্রাণ রক্ষায় আমাদের অন্যান্য শ্রমিকরা দৌড়ে পালিয়ে যায়। পরে দুই চেয়ারম্যান এসে উদ্ধার করে ৫জনকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে এবং অন্যান্যদেরকে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদের আশ্রয় দিয়েছেন। 
ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আহম্মদ আলী মাষ্টার বলেন, মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান আমাকে শ্রমিকদের মারধোর করে আটকে রাখার খবর দেন। পরে দুইজন ঘটনাস্থলে গিয়ে আটকে রাখা শ্রমিকদের উদ্ধার করে গুরুত্বর আহত ৫জনকে বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা গ্রহণকরা হয়। অন্যান্যদের মদাপুর ইউনিয়ন পরিষদে রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়েছে।
ভাটার মালিক নাসির জানান, আমার নিকট হতে টাকা গ্রহন করার পর ভাটার কাজ বন্ধ করায় কথা কাটা কাটির এক পর্যায়ে অন্য শ্রমিকদের সাথে মারপিটের ঘটনা ঘটে আমরা শ্রমিকদের মারপিট করি নাই।

 

এমএসএম / এমএসএম

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা

গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর

গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান

রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার

র‍্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত