বিএনপির অবরোধের প্রতিবাদে মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন মানিকের বিক্ষোভ মিছিল
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নরসিংদীর মাধবদী পৌরসভার মেয়র হাজী মো: মোশাররফ হোসেন প্রধান মানিক। মাধবদী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাজী মো: মোশাররফ হোসেন প্রধান মানিকের নেতৃত্বে আওয়ামীলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। সোমবার (৬ নভেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাসস্ট্যান্ড হয়ে মাধবদী পৌরসভায় এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এ সময় আ,লীগ নেতা সাইদ হোসেন কাজল, জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক রাজিব হোসেন, মাধবদী শহর যুবলীগের সহ-সভাপতি শঙ্কও দেবনাথ, থানা শ্রমিকলীগের সভাপতি আনিসুর রহমান সোহেল, মাধবদী শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সমীর দেবনাথ, যুগ্ন আহবায়ক মোজাম্মেল মিয়া, মাধবদী শহর শ্রমিকলীগের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মাসুম পারভেজ ও মাধবদী শহর ছাত্রলীগের সভাপতি রানা মোহাম্মদ মাসুদ মিছিলে অংশ নেন। সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ডে মাধবদী শহর আওয়ামী লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও কর্মসূচী পালন করেছে। তফসিল ঘোষণা পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবে বলে জানান। অবরোধের নামে যে কোনো সন্ত্রাসী কর্মকান্ড চালালে আওয়ামী লীগের নেতাকর্মীরা তা প্রতিরোধ করার ঘোষণা দেন। জনগণের জানমাল নিরাপত্তা রক্ষায় যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে থাকার কথাও জানান নেতারা।
এমএসএম / এমএসএম
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত