কাশিয়ানীতে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যান চালক নিহত, আহত-৩
গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকারের ধাক্কায় আমিরুল বিশ্বাস নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো তিনজন।
সোমবার (৬ নভেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আলম দূর্ঘটনায় নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ভ্যান চালক আমিরুল বিশ্বাস ফরিদপুর জেলার বোয়ালমারী থানার আন্ধারকোটা গ্রামের সিদ্দিক বিশ্বাসের ছেলে।
ওসি জানান, রাতে ভ্যানে কয়েকজন যাত্রী নিয়ে ভ্যান চালক আমিরুল বিশ্বাস ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলো।
এসময় ঢাকাগামী একটি প্রাইভেটকার ভ্যানটিকে ধাক্কা দিলে প্রাইভেটকারটির সামনের অংশ ও ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক আমিরুল ইসলাম নিহত হন ও ভ্যানে থাকা অপর ৩ যাত্রী মারাত্মক আহত হন।
পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়না তদন্ত করা হবে না কি পরিবারের কাছে হস্তান্তর করা হবে তা পরে সিদ্ধান্ত নেয়া হবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
Link Copied