নোয়াখালীতে গাড়ি চাপায় অজ্ঞাতনামা নারী নিহত
নোয়াখালী সদর উপজেলায় গাড়ির চাপা পড়ে অজ্ঞাতনামা এক নারী (৪৮) নিহত হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর রাতের দিকে উপজেলার ধর্মপূর ইউনিয়নের পূর্ব শূল্লাকিয়া এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর ক্যাম্পের সামনের সোনাপুর টু চেয়ারম্যানঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ওই নারীকে বেশ কিছু দিন ধরে উপজেলার ধর্মপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। দিনে-রাতে তিনি একাই চলাফেরা করতেন। ওই নারীকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে এলাকাবাসীর। আজ ভোর ৬টার দিকে দিকে ধর্মপূর ইউনিয়নের পূর্ব শূল্লাকিয়া এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর ক্যাম্পের সামনের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে ওই নারীর মরদেহ আহত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। ধারণা করা হচ্ছে, ভোররাতে কোনো দ্রুত গতির গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেছে।
সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহানা বলেন, খবর পেয়ে সুধারাম থানার পুলিশ নিহত নারীর লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।
লাশের দুই পা গাড়ির চাপায় পুরোপুর চুর্ণবিচুর্ণ হয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি হয়েছে।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন
চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার
ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি
লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন
কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন
আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল
নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১
ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য
গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর
Link Copied