অভয়নগরে আনন্দ মিছিল ও জামায়াত বিএনপির অবরোধ বিরোধী প্রতিবাদ মিছিল
খুলনায় ১৩ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রবিন অধিকারী ব্যাচার নেতৃত্বে অভয়নগরে আনন্দ মিছিল ও জামায়াত বিএনপির অবরোধ বিরোধী প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ নভেম্বর) বিকালে উপজেলা নওয়াপাড়া স্টেশন বাজার থেকে শত শত মোটরসাইকেল বহরে এই আনন্দ মিছিল ও জামায়াত বিএনপির অবরোধ বিরোধী প্রতিবাদ মিছিল বের হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সদস্য মোল্লা সাইদ আলম বাচ্চুর সঞ্চালনায়, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজঘাট শিল্প অঞ্চল শ্রমিকলীগের সাধারণ সম্পাদক, নওয়াপাড়া মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র শ্রী রবিন অধিকারী ব্যাচা। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান,সাবেক ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশ,আওয়ামীলীগ নেতা আমির গোলদার, রশিদ বেপারী, যুবলীগ নেতা হাসান আলী গাজী,বিল্লাল আহমেদ বাবু, খন্দকার শহিদুল ইসলাম,মাসুদ রানা, অনুপ অধিকারী, শ্রমিক লীগ নেতা নজরুল ইসলাম,তরুনলীগ নেতা বিল্লাল হোসেন বকুলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় আনন্দ মিছিল ও জামায়াত বিএনপির অবরোধ বিরোধী প্রতিবাদ মিছিলটি নওয়াপাড়া থেকে শুরু করে রাজঘাট হয়ে আলীপুর প্রদক্ষিণ করে। পরে আবার নওয়াপাড়া স্টেশন বাজার এসে শেষ হয়।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
Link Copied