হাইওয়ে পুলিশের তৎপরতায় ফ্লাইওভারের সুফল পাচ্ছে সাধারণ মানুষ
শিল্পাঞ্চল রূপগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাড়কে যানজট নিরসনে ৩২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভুলতা ফ্লাইওভারটি তৈরী করা হয়েছিল ভুলতা ফ্লাইওভার। তবে ফ্লাইওভারটি নির্মাণের পর থেকে ফ্লাইওভারের নিচে ময়লার ভাগাড় অবৈধ ফুটপাত দখল করে রাখার কারণে ফ্লাইওভারটির সুফল সাধারণ মানুষ পাচ্ছিলনা। তবে গত দুই মাসে ভুলতা ফ্লাইওভারটির সুফল পেতে শুরু করেছে সাধারণ মানুষ। আর এটি সম্ভব হয়েছে ভুলতা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবু নাইমের কারণে। ফ্লাইওভারের নিচে জটলা না থাকায় নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে।
জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতার গাউছিয়া মার্কেটের সামনে যানজট লেগেই থাকতো। এ যানজটের কারণে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হতো। এ অসীম ভোগান্তির কারণে সাধারণ মানুষের ব্যবসা বানিজ্যে ব্যপক ক্ষয়ক্ষতি হতো। সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় ৬৩১ দশমিক ১৬ মিটার ফ্লাইওভার নির্মাণ করা হয়। সরকারের নিজস্ব অর্থায়নের ৩২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ফ্লাইওভারটির কাজ শেষ হয় ২০২০ সালের জুন মাসে। অবৈধভাবে ফুটপাত দখল, অবৈধ সিএনজি স্টেশন, অবৈধ ইজিবাইক স্টেশনের কারণে ফ্লাইওভার নির্মাণের পরও যানজট নিরসন হচ্ছিল না। আর এ কারণে ফ্লাইওভারের সুফলও পাচ্ছিল না সাধারণ মানুষ। তবে গত দুই মাসে ভুলতা ফ্লাইওভারে সুফল পেতে শুরু করেছে সাধারণ মানুষ। আর এটি করে দেখিয়েছেন ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাইম। তিনি সিএনজি স্টেশন ও ইজি বাইক স্ট্যান্ড রাস্তা থেকে সড়িয়ে ফাকা জায়গা স্থানান্তর করে দিয়েছেন। ফ্লাইওভারের নিচে কনক্রীটের ব্লক থাকার কারণে যানবাহন চলাচলে বেঘাত ঘটতো আর এ ব্লক গুলো সরিয়ে দেওয়ায় যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারছে। এছাড়া ফুটপাত থেকে অবৈধ হকার উচ্ছেদ করা হয়েছে। এদিকে, মহাসড়ক দিয়ে যাতে করে অবৈধ যানবাহন ও ফিটনেস বিহীন যানবাহন চলাচল করতে না পারে সেদিকে কড়া নজরদারি চালাচ্ছে হাইওয়ে পুলিশ। গত দুই মাসে আবু নাইমের নেতৃত্বে ফিটনেস ও কাগজপত্রহীন যানবাহনের বিরুদ্ধে প্রায় ১ হাজারের অধিক মামলা দিয়েছে মামলা দেওয়া হয়েছে। যার মধ্যে প্রায় ৩ শতাধিক থ্রিহুইলার যানবাহন রয়েছে।
কলেজ শিক্ষার্থী আইনুল জানান, গত দুইমাস ধরে ভুলতা এলাকায় যানজট নেই। আগে যানজটের জন্য কলেজে যেতে অনেক দেরী হয়ে যেত। এ কারণে আমাদের ভোগান্তিতে পড়তে হতো। বর্তমানে যানজট না থাকায় আমরা শান্তিতে চলাচল করতে পারছি।
বাস চালক রাসেল মিয়া জানান, ভুলতায় রাস্তার পাশে ফুটপাতে দোকানপাট না থাকায় এখন আর যানজটের সৃষ্টি হয় না।
ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ আবু নাইম বলেন, আমি ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পে ইনচার্জ হিসেবে যোগ দেওয়ার পর থেকে চেষ্টা করে যাচ্ছি যানজট নিরসন করতে। সাধারণ মানুষ যাতে করে নির্বিঘ্নে চলাচল করতে পারেন। আমি গত দুইমাসে এক হাজারের অধিক যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছি। এছাড়া ফুটপাত দখলমুক্ত সিএনজি ও ইজিবাইক স্ট্যান্ড স্থানান্তর করাসহ বিভিন্ন কাজ করে যাচ্ছি।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত