দুমকিতে একটি গোডাউন থেকে ৩ টি অটো গাড়ি সহ ২ চোর গ্রেফতার
পটুয়াখালীর দুমকীতে একটি ভাঙ্গারি দোকানের গোডাউন থেকে ৩ টি অটো গাড়িসহ ২ চোরকে গ্রেফতার করেছে দুমকী থানা পুলিশ। মঙ্গলবার (৭অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস এলাকা থেকে তাদেরকে অটো গাড়িসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের ৩নং ওয়ার্ডের মৃত আব্দুল রাজ্জাক খানের ছেলে ফরিদ খান ওরফে ফিরোজ(৪০) এবং চাঁদপুর জেলার সদর থানার ১০নং সাকুয়া ইউনিয়নের পূর্ব রামদাসদী গ্রামের ৯নং ওয়ার্ডের মৃত. লুৎফর রহমান গাজীর ছেলে মোঃ মজিবুর রহমান ওরফে শামীম গাজী(৪২)। শামীম গাজী বর্তমানে দক্ষিণ মুরাদিয়া এলাকায় শশুর বাড়ি বসবাস করত।
পরে তাদের জিজ্ঞাবাদের জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ অটো গাড়ি চুরি করে গোডাউনে এনে যন্ত্রাংশ খুলে আলাদাভাবে বিক্রি করত। জব্দকৃত গাড়ি গুলোর মধ্যে ১টি বোরাক অটো ও অপর ২টি মিশুক অটো।দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে চুরির ৩৭৯ ও ৪১১ ধারায় মামলা হয়েছে। মামলা নং ৪, তারিখ ০৭/১১/২৩ এবং আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied