নগর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ১৩ মামলা
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে হামলার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সহ সিনিয়র নেতাদের গ্রেপ্তারের পর এবার চট্টগ্রামে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। বিএনপির ডাকা অবরোধ ও হরতালকে কেন্দ্র করে ২০১৮ সালের নির্বাচনের আগের মতো আবারো গায়েবি মামলা দায়ের শুরু হয়েছে। ঢাকার সমাবেশের পর থেকে চট্টগ্রামের দশ থানায় এই পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১৩ টি মামলা দায়ের করেছে পুলিশ। গত ৬ নভেম্বর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ১৫ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব মামলায় শত শত নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা এম ইদ্রিস আলী গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞিপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চান্দগাঁও থানায় ১টি, পাঁচলাইশ থানায় ১টি, বায়েজিদ থানায় ৩টি, আকবর শাহ থানায় ২টি, খুলশী থানায় ১টি, পাহাড়তলী থানায় ১টি, ইপিজেড থানায় ১টি, কোতোয়ালী থানায় ১টি, হালিশহর থানায় ১টি ও পতেঙ্গা থানায় ১টি করে মোট ১৩টি মামলা দায়ের করেছে।
সোমবার রাতে নগরীর অক্সিজেন মোড় থেকে জালালাবাদ ওয়ার্ড বিএনপির ধর্ম সম্পাদক বালুচরা এলাকার হাজী মো. সিরাজ পাশাকে বায়েজিদ থানা পুলিশ গ্রেফতার করেছে। মহানগর স্বেচ্ছাসেবক দলের পরিবার কল্যাণ সম্পাদক জাকির হোসেন মিশু, চকবাজার থানা পুলিশ চট্টগ্রাম মেডিকেলের সামনে থেকে বিএনপি নেতা মো. ইউসুফ, পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মেজবাহ উদ্দিন উজ্জ্বল, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড যুবদলের আহবায়ক মোহাম্মদ জাবেদ হোসেনকে পাঁচলাইশ থানা, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আল আমিন, চাঁন্দগাও যুবদল নেতা জামাল উদ্দিন, ৪৩ নং ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ রাজু, বক্সির হাট যুবদল নেতা মো. সাইফুল ও মো. আবু ছৈয়দ, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড যুবদল নেতা সামসুদ্দীন শামসু সহ ১৫ জনকে গ্রেফতার করেছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন