ক্ষেতলালে নকল আলু বীজ বিক্রির অভিযোগে ১ ব্যবসায়ীকে জরিমানা
জয়পুরহাটের ক্ষেতলালে ব্র্যাক কোম্পানির নকল আলু বীজ বিক্রির অভিযোগে ১ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বিকেল উপজেলার মুন্দাইল বাজারে ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মুন্দাইল বাজারে ব্যবসায়ী নুরুল ইসলাম ব্র্যাকের আলুর বীজের খালি বস্তা সংগ্রহ করে ওই বস্তায় খাবার উপযোগী আলু ভরে উচ্চমূল্যে বীজ হিসেবে বিক্রি করছিলেন। খবর পেয়ে ইউএনও নুসরাত জাহান বন্যা নুরুলের ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ পরিচালনা করেন। ওই ব্যবসায়ী ভ্রাম্যমাণ আদালতের কাছে ব্র্যাকের নকল আলুবীজ বিক্রির কথা স্বীকার করেন। পরে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৪০ বস্তা (প্রতি বস্তা ৪০ কেজি) নকল বীজ আলু পাওয়া যায়। নকল বীজ বিক্রির দায়ে তার ১০ হাজার টাকা জরিমানা ও নকল ৪০ বস্তা আলুর বীজ সরকারের নির্ধারিত দরে বিক্রির নির্দেশ দেন।
ইউএনও নুসরাত জাহান বন্যা বলেন, নকল আলুর বীজ বিক্রির দায়ে এক ব্যবসায়ীর দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৪০ বস্তা নকল আলুর বীজ খাবার আলু হিসেবে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied