ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ’লীগের কোন বিকল্প নেই - এ্যাড. অরুনাংশু দত্ত টিটো


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৯-১১-২০২৩ দুপুর ৪:৪

বাংলাদেশ আওয়ামীলীগ ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো বলেছেন, বর্তমান সরকারের আমলে আশাতীত উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বঙ্গবন্ধু কন্যা যতবার ক্ষমতায় এসেছেন দেশ ও দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করেছেন। তিনি বৃহস্পতিবার জেলা আ’লীগের আয়োজনে শান্তি মিছিল ও সমাবেশে তার বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, উন্নয়নের সেই ধারাকে অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উন্নয়নের মহাযজ্ঞ দেখে বিএনপি জামায়াত দেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা আন্দোলনের নামে দেশের মানুষের জানমালের ক্ষতি করছে। দেশ রক্ষায় বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বর্তমানে সরকারের উন্নয়ন জোয়ার সমগ্র বাংলাদেশকে পরিবর্তন করে উন্নয়ণশীল দেশে রুপান্তর করা সম্ভব হয়েছে প্রধানমন্তী শেখ হাসিনার জন্য। তাই সবাইকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে হবে যেন আ’লীগ সরকার স্মার্ট বাংলাদেশ আপনাদের উপহার দিতে পারে।
তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। বঙ্গবন্ধু’র যে আজন্ম লালিত স্বপ্ন বাংলাদেশে শান্তি বজায় থাকবে, সকল ধর্মের ও বর্ণের মানুষ সম মর্যাদার সাথে মহান মুক্তিযুদ্ধের ও অসাম্প্রদায়িক চেয়তা নিয়ে এগিয়ে যাবে। এদেশ ও জাতির দ্রæত তম সময়ে সমৃদ্ধি ও উন্নতি হবে এবং দেশের অগ্রগতি অব্যাহত থাকবে। সে জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শান্তি মিছল ও সমাবেশে অংশ নেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দীপক কুমার রায়, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুসহ আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ