জয়পুরহাটে ৭ কোটি টাকা ব্যয়ে ৬টি রাস্তা ও ১ টি ব্রীজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন
জয়পুরহাট সদর উপজেলার ৫ টি ইউনিয়নে মোট ৬ টি নতুন রাস্তা ও ১ টি ব্রীজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহত্তর পাবনা ও বগুড়া জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২ টি, অগ্রাধিকার ভিত্তিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প IRIDP-3 প্রকল্পের আওতায় ৪ টি,প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রীজ প্রকল্পের আওতায় ১ টি ব্রীজ নির্মাণে প্রায় ৭ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যয়ে এসব রাস্তা এবং ১ টি ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
শুক্রবার সকাল থেকে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নে ১ টি, জামালপুর ইউনিয়নে ১টি, চকবরকত ইউনিয়নে ১ টি এবং ধলাহার ইউনিয়নে ১ টি, বম্বু ইউনিয়নে ২ টি করে মোট ৬ টি রাস্তা এবং জামালপুর ইউনিয়নে ১টি ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ, উপ-সহকারী প্রকৌশলী দৌলতুজ্জামান কাফি, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন, দোগাছী ইউপি চেয়ারম্যান সামসুল আলম সুমন, চকবরকত ইউপি চেয়ারম্যান শাহজাহান আলীসহ সংশ্লিষ্ট ঠিকাদার গণ ।
এ বিষয়ে জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু বলেন আমার নির্বাচনী এলাকায় অনেক উন্নয়ন হয়েছে এবং এখনও হচ্ছে। এত গুলো রাস্তার নির্মাণ কাজ এক সাথে উদ্বোধন করতে পেরে অনেক ভালো লাগছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন পেলে এবং এমপি নির্বাচিত হলে আমার রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করব ইনশাআল্লাহ। আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এতগুলো রাস্তার নির্মাণ কাজ একসাথে অনুমোদন করার জন্য।
এসব রাস্তা ও ব্রীজ নির্মাণের ফলে গ্রামীণ জনপদের সাধারণ মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হবে। এবং সাধারণ মানুষের কষ্ট লাঘব হবে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied