ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

হেমন্তের আগমনী বার্তা নিয়ে শালিখায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী কবিগান


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১১-১১-২০২৩ দুপুর ৪:৬

বার মাসের তের পূজা পার্বণ ও পৌষের পিঠা পুলিতে সাজানো বাঙালির আদি ঐতিহ্যময় জীবন ধারা। শরতের সুস্নিগ্ধ নীলাকাশ ও কাশ ফুলের মলিনতা ম্লান হতে না হতেই হাতে হাত মিলিয়ে আবির্ভূত হয় হেমন্ত। এই হেমন্তেই বাঙালির বহুরূপী পার্বনের ঢালী পরিপূর্ণ হয়ে ওঠে। পাকা ফসলের মহুয়া গন্ধে বাঙালি পিঠা পুলির সাথে এ সময় সুপ্রাচীন কাল হতেই জারি সারি ভাটিয়ালির মত জমে ওঠে কবিগান। ১০ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় মাগুরার শালিখা উপজেলা কেন্দ্রীয় মন্দিরে শ্যামা পূজাকে সামনে রেখে ঐতিহ্যবাহী এ কবিগান অনুষ্ঠিত হয়েছে। এ আসরে কবির লড়াইয়ে অংশনেন প্রধান কবি সম্রাট ও তার প্রতিদ্বন্দ্বী কবি উজ্জ্বল সরকার। প্রাচীন এ ইতিহাস বাঙালির ঐতিহ্যের জীবনধারা সাথে গেঁথে আছে এস্টেপিষ্ঠে।কবিগান বাঙালি জীবনে অষ্টাদশ শতাব্দীর শুরুতে ভবানী বেনে ,গজলাগুই, কেষ্টামুচি,এ্যান্টনী ফিরিঙ্গীর দের হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল। এ জনপ্রিয়তা শতবর্ষ কাল অবধি ব্যাপ্ত ছিল ভারতীয় উপমহাদেশের এ জনপদে। একসময় জমিদারশ্রেনীদের পৃষ্ট পোষকতায় এ গান শুরু হলেও কালক্রমে সকল ধর্ম বর্ণের মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। মানুষের জীবনের অত্যান্ত গুঢ় রহস্যময় ও বৈচিত্র্যময় ঘটনা, কাহিনী এবং জীবাত্তা পরমাত্তার বর্ণনা দিয়ে সাজানো থাকে এ গান। হেমন্তের পড়ন্ত বিকেলে গায়ে মেঠ পথ ধরে শালের চাদরটি ঘাড়ে করে একসময় সকল জনসাধারণ জড়হতো কবিগানের আসরে, সেখানে আসতো কবিদের মধ্যে কথার যুদ্ধ ও বিভিন্ন তালে তালে ছন্দে ছন্দের গান। একজন কবি আগে প্রশ্ন জুড়ে রাখতো আরেকজন সেটা করতো খন্ডন।কবিগান বাংলাসাহিত্যের একসময় অন্যতম পরিপুষ্ট শাখা ছিল যা কালের গহ্বরে আজ বিলীন হওয়ার পথে। বাঙালির এ গুরুত্বপূর্ণ বিনোদন কবিগান আজ ইতিহাস ঐতিহ্যের সংস্কৃতি থেকে হারিয়ে যেতে বসেছে। বাংলা  ঐতিহ্যবাহি কবিগান হারিয়ে যাওয়া প্রসঙ্গে কবি সাহিত্যিক ও সাংবাদিক দীপক চক্রবর্তী বলেন, "আধুনিক সভ্যতার বিনোদনের সর্বনাশা স্রোতের করাল গ্রাসে বাঙালির এ মহামূমহানবা তার  বর্তমান আধুনিক পথহারা ছেলেমেয়েদের মাদক ও মোবাইল বিনোদন থেকে প্রকৃত আধুনিক জীবন যাপনের পথে ফেরাতে মহামূল্যবান কবিগানের প্রচার ও প্রসার ঘটাতে যথাযথ ব্যাবস্থা করতে আসূ প্রয়োজন। 

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা