দুমকীতে খালে বাঁধ দিয়ে মাছ চাষ, দখলমুক্ত করার দাবি
পটুয়াখালীর দুমকীতে সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষ করেছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তিবর্গ। এতে ওই গ্রামের অন্তত ৫০০ একর কৃষিজমিতে বর্ষার মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং শুকনা মৌসুমে দ্রুত পানির সংকট দেখা দেয়। এ অবস্থায় এসব জমিতে আমনসহ রবি শস্য চাষাবাদ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
খালের ওই অবৈধ বাঁধ অপসারণ করে দখলমুক্ত করার দাবী জানিয়েছেন ক্ষতিগ্রস্থ স্থানীয় কৃষকেরা।
শনিবার(১১ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিণ চরবয়েড়া গ্রামের ৮ নং ওয়ার্ডের মধ্য দিয়ে প্রবাহিত ডাঙ্গার খালটি এখন বদ্ধ খালে পরিণত হয়েছে। বাঁধ দিয়ে মাছ চাষের ফলে খালটির স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। দুই কিলোমিটার খালের মধ্যে দক্ষিণ দিক থেকে মাস্টার নূর আলী হাওলাদার বাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার অংশে ৩ জায়গায় বাঁধ দেওয়া হয়েছে। এছাড়াও অবৈধ বেহুন্তি, চায়না দুয়ারী জাল পেতে রেখেছে স্থানীয় অসাধু লোকজন।
এ ঘটনায় খালের বাঁধ অপসারণ চেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে ইউনুস মৃধা, রাজ্জাক মৃধা, শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, মাছ চাষের কারণে শুকনা মৌসুমে খালের পানি শুকিয়ে যাওয়ায় প্রয়োজনীয় পানি পাচ্ছেন না তারা। বিপরীতে বর্ষার সময় খালের পানি উপচে খালপাড়ের বাসিন্দাদের ঘরবাড়ি ও কৃষিজমি জলাবদ্ধ হয়ে পড়ে।
ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্তদের একজন হারুন মৃধা জানান, আমরা গরু বাছুর নিয়ে চলাচলের জন্য বাঁধ দিছি। সাঈদ মৃধা নামের একজন ২ বছর মাছ চাষ করেছেন। কিন্তু তাতে কোন লাভ-টাভ তেমন হয় না। তাই এ বছর আর মাছ ফালায় নি।
এদিকে অভিযোগ অস্বীকার করে সাইদুল ইসলাম মৃধা বলেন, বাঁধের দক্ষিণ দিক ধানের জমির সাথে উন্মুক্ত। সেখানে ওই পরিত্যাক্ত কচুরিপানাযুক্ত খালে আমার বিরুদ্ধে মাছ চাষের অভিযোগ অসত্য।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মো. বাকের আলী বাবুল বলেন, আমি মেম্বার হওয়ার পর থেকে স্থানীয় কৃষকেরা আমাকে বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে আমি উর্ধতন কর্তৃপক্ষকে জানাবো।
ইউএনও মো. আল ইমরান দৈনিক সকালের সময় কে বলেন, প্রবহমান খালে বাঁধ দেওয়ার নিয়ম নেই, এটি অপরাধ। লিখিত অভিযোগ পেলে সরেজমিন তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied