সিংড়া মডেল প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নাটোরের সিংড়া উপজেলায় গত শুক্রবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা কেক কাটার মাধ্যমে সিংড়া মডেল প্রেসক্লাবের ৫ ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি।
প্রতিমন্ত্রী পলক বলেন, সংবাদপত্র ও সংবাদ মাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। সেই দর্পণের মধ্য দিয়েই আমরা দেখতে পাবো দেশের উন্নয়ন, সরকারের সুশাসন । অপরদিকে যদি কোনো অনিয়ম, দুর্বলতা থাকে তার যৌক্তিক সমালোচনা। ডিজিটাল বাংলাদেশে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মানুষের কাছে সংবাদ পৌঁছানো সহজ হয়েছে।
প্রতিমন্ত্রী পলক আরো বলেন, আমি সাংবাদিকদের জন্য একটা বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবো এর ফলে সাইবার সিকিউরিটি, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল লিটারেসি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ও ফিলান্সিং এ দক্ষতা অর্জন করতে পারবে।
সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফরাজি আহমেদ বাবন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, ইউনিক প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ, ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, একুশে টিভির সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু প্রমুখ।
সভা পরিচালনা করেন, সিংড়া মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ও যুগ্ন সাধারণ সম্পাদক জুলহাস কায়েম।
এমএসএম / এমএসএম
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ
সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি
ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ
চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট
Link Copied