ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে উত্যক্তের অভিযোগে মামলা
ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউপির বরুনাগাঁওয়ে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে উত্যক্তের অভিযোগ উঠেছে মো: জুয়েল (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। ওই ছাত্রীর মা মনি আক্তার (২৭) জুয়েল ও তার পিতা মাতার নাম উল্লেখ করে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে জানা যায়, সদর উপজেলার বরুনাগাঁও গ্রামের মো: কাদেরের ছেলে মো: জুয়েল স্কুলে যাতায়াতের সময় ওই স্কুল ছাত্রীকে উত্যক্ত করে বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিল। জুয়েল ২টি বিয়ে করলেও তার জুলুম অত্যাচারে স্ত্রীদের সাথে তালাক হয়ে যায়। এ অবস্থায় ওই স্কুল ছাত্রী ও তার বান্ধবীকে স্কুল যাতায়াতের সময় উত্যক্তের বিষয়ে স্থানীয় ভাবে শালিস বৈঠকের মাধ্যমে সমাধান হয়। পরে ক্ষিপ্ত হয়ে জুয়েল তার উত্যক্তের মাত্রা আরও বাড়িয়ে দেয়। এ অবস্থায় গতকাল বৃহস্পতিবার ওই স্কুল ছাত্রী সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে জুয়েলের বাড়ির সামনে পৌছালে সে ওই ছাত্রীকে হাত ও মুখ চেপে ধরে টানা হেচড়া করে বাড়ির ভেতরে নিয়ে যেতে থাকে। ওই স্কুল ছাত্রী চিৎকার-চেচামেচী করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্ষা করে। বিষয়টি জুয়েলের পিতা মাতাকে জানালে তারা জানায় যে, তাদের ছেলে যা ইচ্ছা করতে পারে। লিখিত অভিযোগে মো: জুয়েল (২৮), তার পিতা মো: কাদের (৫২) ও তার মা মোছা: শান্তি বেগম (৪৫) কে আসামী করা হয়েছে।
এমএসএম / এমএসএম
লাকসামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রৌমারীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশের প্রত্যয়, মনপুরায় গণঅভ্যুত্থান দিবস পালন
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় 'ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত
পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী
রায়গঞ্জে শহীদ নজরুলের নামে সড়ক, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক
খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
তাড়াশে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত
আত্রাইয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
কেশবপুরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির অর্থ লুটপাটের অভিযোগ
যোগদানপত্রে নাম বদলিয়ে চাকরিঃ অবসরকালীন সুবিধা চেয়ে ভূক্তভোগীর সংবাদ সম্মেলন
Link Copied