মহাদেবপুরে শিশু ধর্ষণ চেষ্টার আসামী আটক করতে পারেনি পুলিশ
নওগাঁর মহাদেবপুরে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ছয় বছরের এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করার নয়দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বহুল আলোচিত এ মামলা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। শুধু তাই নয়, অভিযুক্তকে বাঁচাতে মামলাটি আপস করার জন্য ভুক্তভোগী পরিবারের সদস্যদের নানাভাবে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। শিশু ধর্ষণ চেষ্টার এ ঘটনাটি ঘঠেছে গত ৩১ অক্টোবর বিকেলে উপজেলার হাতুড় ইউনিয়নের গোপালপুর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ওই গ্রামের রাজেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে নিপেন চন্দ্র বর্মণ ভুট্টুকে (৪০) আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মহাদেবপুর থানায় এজাহার দায়ের করলে গত দুই নভেম্বর মামলাটি রেকর্ড করে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, এদিন বিকেলে ভুক্তভোগী আরও দুই শিশুর সাথে তাদের বাড়ির পাশে নিপেন চন্দ্র বর্মণ ভুট্টুর দোকানে যায়। দোকানদার অন্য দুই শিশুকে একটি করে চকলেট দিয়ে তাদের বাড়িতে পাঠায়। এরপর ভুক্তভোগী শিশুকে তিনটি চকলেট দিয়ে দোকানের পিছনে একটি বাড়ির ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায় নিপেন চন্দ্র বর্মণ ভুট্টু। এ সময় কাঁন্নাকাটি শুরু করলে শিশুটিকে ঘটনাস্থলে রেখে পালিয়ে যায় ভুট্টু। জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই জাহিদ জানান, গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আসামীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে দাবি করেন তিনি।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত