কালকিনিতে আ'লীগের উন্নয়ন শান্তি সমাবেশে ছিলো পরিবর্তনের দাবী
বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র-নৈরাজ্যের প্রতিবাদে মাদারীপুরে কালকিনিতে উন্নয়ন শান্তি সমাবেশ করেছে কালকিনি উপজেলা আওয়ামী লীগ। এসময় বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে কালকিনি অডিটরিয়াম মাঠে এই সমাবেশ করে আওয়ামীলীগ।
উন্নয়ন ও শান্তি সমাবেশের হলেও এই সমাবেশে ছিলো পরিবর্তনের দাবী নিয়ে। অধিকাংশ নেতৃবৃন্দ মাদারীপুর ৩ আসনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য আব্দুস সোবাহান গোলাপের পরিবর্তন দাবী করেন। আগামী নির্বাচনে বাহাউদ্দিন নাছিমের পক্ষে মনোনয়ন দাবী করেন।
এ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে রাজধানীতে সমাবেশের নামে বিএনপি-জামায়াত নৈরাজ্যের সৃষ্টি করেছে। উপজেলা আওয়ামীলীগ নেতা ও জেলা পরিষদের সদস্য মীর মামুন বলেন, কালকিনি উপজেলা জেলা আওয়ামীলীগের নেতারা দুই ভাগে বিভক্ত। একভাগ শোষিত আরেকভাগ শাসিত। আমরা শোষিত পক্ষে। বর্তমান এমপি আওয়ামীলীগের নেতাকর্মীদের শোষন করেছে। তিনি দুর্নীতি করেছেন। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভানেত্রী ও সংরক্ষিত আসনের এমপি তাহমিনা সিদ্দিকা ।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। এসময় তিনি স্থানীয় সংসদ সদস্যের ব্যপক সমালোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, কালকিনি পৌরসভার সাবেক মেয়র এনায়েত হাওলাদার, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মশিউর রহমান সবুজ অনেকেই।
এমএসএম / এমএসএম
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু
সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?
টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়
বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত
কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন অনুষ্ঠিত
Link Copied