সুন্দরবনের অভয়ারণ্যে নির্বিঘ্নে মাছ ও কাঁকড়া আহরণ
বনবিভাগের কিছু অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে সুন্দরবনের পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জের আওতাধীন পাটকোষ্টা, কাগাদোবেকী, ভোমরখালী, নীলকোমল টহল ফাঁড়ির আওতাধীন খাল ও তৎসংলগ্ন সুন্দরবনের সংরক্ষিত এলাকার নদনদীতে শতশত জেলে নির্বিঘ্ধেসঢ়;ন মাছ ও কাঁকড়া ধরার অভিয়োগ উঠেছে। বন বিভাগের সংশিষ্ট স্টেশনের কিছু অসাধু কর্মকর্তাকে প্রতি গোনে নৌকা প্রতি ঘুষ দিয়ে জেলেরা ওই অভয়ারণ্যে অবাধে বিচরণ করে মাছ ও কাঁকড়া শিকার করছে। অল্প সময়ে বেশি মাছের আসায় বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগও রয়েছে অসাধু জেলেদের বিরুদ্ধে। এতে নষ্ট হচ্ছে সুন্দরবনের মাছের প্রজননক্ষেত্র। ধ্বংস সুন্দরবনের জীব বৈচিত্র্য । তবে বন বিভাগের সংশিষ্ট স্টেশন কর্মকর্তাদের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে সুন্দরবনের সংরক্ষিত
এলাকায় মাছ প্রবেশের কোন সুযোগ নেই। অভয়ারণ্যে মাছ ধারার দায়ে এরই মধ্যে বেশ কয়েকজন জেলেকে আটক করা হয়েছে। নিয়মিত অভিযান ও মামলা অব্যাহত রয়েছে।অনুসন্ধানে জানা যায়, খুলনা রেঞ্জের আওতাধীন টহল ফাঁড়িগুলোর অধীনে বেশ কয়েকটি খাল মাছের প্রজননক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। জীববৈচিত্র্য সংরক্ষণ ও মাছের
প্রজননের জন্য এ খালগুলোকে সুন্দরবনের অভয়ারণ্য হিসেবে চিহ্নিত করে সংরক্ষিত এলাকা ঘোষণা করে বনজীবীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু বন বিভাগের পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকলেও খুলনা রেঞ্জের আওতাধীন সুন্দরবনের সংরক্ষিত এলাকা পাটকোষ্টা টহল ফাঁড়ির আওতাধীন চেরাগখালী খাল, ঝালিয়াখাল, মোরগখালী খাল, কাগাদোবেকী টহল
ফাঁড়ির আওয়াতাধীন কালিরচর, শিসখালী, ছদনখালী, কাগানদী, মরাকাগা, কেওড়াতলী খাল,ভোমরখালী টহল ফাঁড়ির আওতাধীন কুকুমারী, ভোমরখালী খাল, খলিশাবুনিয়া,বড়কুকুমারী খাল, নীল কোমল অভয়রণ্য কেন্দ্রে টহল জোরদার থাকলেও বঙ্গবন্ধুর চ্ধসঢ়;বর, বন্ধের খাল, কেওড়াসুতি খাল, কলাতলা খালে ঢুকে অবৈধভাবে মাছ শিকার করছে বেশ কয়েকটি জেলে গোষ্ঠী। অধিকাংশ জেলে কোম্পানী নাম ধারী অসাধু মৎস্য ব্যবসায়ী দ্বারা নিয়ন্ত্রিত। এই কোম্পানীরাই বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তাদের সাথে আতাত করে সুন্দরবনের অভয়ারণ্যে বিষ দিয়ে মাছ শিকার, হরিণ শিকারসহ জীব বেচিত্র্য ধ্বংস করে চলেছে। এই মাছ কোম্পানীরা সব সময় জেলে ও বনবিভাগের কর্মকর্তাদের মধ্যস্ততাকারী হিসাবে কাজ করে থাকে। মাঝে মধ্যে বনবিভাগের লোকদেখানো অভিযানে কিছু জেলেকে আটক করা হলেও অধিকাংশ জেলে ও কোম্পানী নাম ধারী অসাধু ব্যবসায়ীরা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। অভিযোগ রয়েছে, কোন বন কর্মকর্তা
ও এলাকার কোন লোক এই কোম্পানী নাম ধারী অসাধু মৎস্য ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করলে হয়রানীর শিকার হতে হয়। সাম্প্রতিক কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনেন বিদায়ী স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ বিষ দিয়ে মাছ ধরা অসাধু জেলের নাম প্রকাশ করায় তাকে একাধিক মামলা দিয়েও হয়রানীও করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলে বলেন, অভয়ারণ্যে মাছ ধরার সুযোগ করে দিতে প্রতি গোন নৌকা প্রতি ৬০০০-১০০০০ টাকা দিতে হয় বন বিভাগের সংশিষ্ট খালের দায়িত্বরত কর্মকর্তাদের দিতে হয়। কেউ কেউ বলেন আমরা কোম্পানীর মাধ্যমে এসেছি তারা ম্যানেজ করছে বন বিভাগকে। তারা অভিযোগ করে বলেন যদি তাদের ঘুষ না দিয়ে ঢুকি তাহলে মামলাসহ বিভিন্ন হয়রানির শিকার হতে হয়। এ ব্যাপারে মহেশ্বরীপুরের আমজাদ নামে এক জেলে বলেন, অভয়ারণ্যে মাছ ধরতে কিছু বাড়তি টাকা খরচ হয়। অল্প সময়ে অনেক মাছ পাওয়ার আসায় জেলে এই অসৎ পথ অবলম্বন করে থাকেন। দক্ষিণবেদকাশির জেলে আজিজুল ইসলাম বলেন, বন কর্মকর্তাদের খুশি করে চলতে পারলেই বেশি লাভবান হওয়া যায় সুযোগ পাওয়া যায় অভয়ারণ্যে মাছ শিকারের। বনবিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগ ছাড়া হতে হয় নানা হয়রানীর শিকার । এ বিষয়ে সুন্দরবনের নীলকমল অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, এসব অভিযোগ সঠিক নয়। আমার নীল কোমল অভয়ারণ্য এলাকায় নৌকা ঠুকিয়ে মাছ কাঁকড়া ধরার কোন সুযোগ নেই আমরা কঠোর অবস্থানে আছি আমার ভয়ে এ অঞ্চলে কোন জেলে নৌকা ঠোকাতে সাহস পায় না৷ তবে সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা ডক্টর আবু নাসের মহসীন হোসেন বলেন, জেলেদের অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন,সুন্দরবনের সংরক্ষিত এলাকায় মাছ ধরা সম্পূর্ণ
নিষেধ। সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ ও সংরক্ষিত এলাকায় মাছ শিকার বন্ধে বনবিভাগের লোকজন সবসময় তৎপর রয়েছে। সুনিদিষ্ট অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied