মহাদেবপুরে ছুরিকাঘাতে এক জনের মৃত্যু, থানায় মামলা
নওগাঁর মহাদেবপুরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে এক জনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে দুই জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিন দুপুরে উপজেলা সদরের চকগোবিন্দ গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুস সালাম (৫৫)। তিনি ওই গ্রামের সানা-উল্লার ছেলে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁর মর্গে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন। তিনি জানান, পলাতক থাকায় এ পর্যন্ত আসামীদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। চেষ্টা অব্যাহত রয়েছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুর ১টার দিকে আব্দুস সালাম তার বাড়ির পাশে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় প্রতিবেশী আজিম উদ্দিনের ছেলে মোজাম উদ্দিন (৫০) চাকু দিয়ে পিঠে আঘাত করতে থাকে। তার ডাক-চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসলে মোজাম পালিয়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত