কয়রায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী করায় ২০ হাজার টাকা জরিমানা
খুলনার কয়রায় অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও অবৈধ পরিক্রিয়াজাতকরণ করায় সাগরিকা হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১২ নভেম্বর) সকালে উপজেলার আমাদী ইউনিয়নের শুড়িখালি বাজারে এ অভিযান চালানো হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম তারিক উজ জামান। অভিযানে থানা পুলিশ সহযোগিতা করেছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার সকালে শুড়িখালি বাজারে সাগরিকা হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে মিষ্টিসহ অন্যান্য পণ্য তৈরি ও অবৈধ পরিক্রিয়াজাতকরণ করতে দেখা গেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম তারিক উজ জামান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করেন।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে কয়রা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম তারিক উজ জামান বলেন, ‘ সাগরিকা হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি জাতীয় খাদ্য তৈরি ও একমাস আগে তৈরী করা ফ্রিজ ভর্তি দধি পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে মানসম্মত পরিবেশ ছাড়া মিষ্টি জাতীয় খাদ্য সামগ্রী উৎপাদন ও অবৈধ পরিক্রিয়াজাতকরণ বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied