ঢাকা সোমবার, ২৩ মার্চ, ২০২৬

পবিপ্রবিতে ইয়াস বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস-২০২৩ অনুষ্ঠিত


মারসিফুল আলম রিমন, পবিপ্রবি  photo মারসিফুল আলম রিমন, পবিপ্রবি
প্রকাশিত: ১৩-১১-২০২৩ দুপুর ১২:৪১

অনাড়ম্বরপূর্ণ আয়োজনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে ইয়াস বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস-২০২৩। চ্যানেল 24 ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির মিডিয়া পার্টনারশিপে গত ১০-১১ নভেম্বর আয়োজিত এ কংগ্রেসে দেশ-বিদেশের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মূলত কৃষি ও কৃষি  সম্পর্কিত বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে বৈশ্বিক কৃষিতে বিভিন্ন সমস্যা ও তার মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ ও এ বিষয়ে সচেতন করার লক্ষ্যে ইয়াস বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস আয়োজন হয়েছে। একই সাথে এ সম্মেলন দেশব্যাপী কৃষি ও কৃষি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মিলনমেলার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। উক্ত কংগ্রেসের এবারের আলোচ্য বিষয় ছিল Delta Dynamics: Nurturing Sustainable Agriculture and Ecosystems।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী এবং রেজিস্টার(অ.দা) প্রফেসর ড. সন্তোষ কুমার বসু।

২ দিনব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন ইয়াস বাংলাদেশ পবিপ্রবি'র প্রধান উপদেষ্টা ও কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইয়াস বাংলাদেশের ন্যাশনাল এডভাইসার প্রফেসর ড. ইকতিয়ার উদ্দীন, ইয়াস বাংলাদেশ পবিপ্রবি'র লোকাল এডভাইসার প্রফেসর ড. সাজেদুল হক, বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ড. মোয়াজ্জেম হোসেন এবং হর্টিকালচার ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. মাহবুব রব্বানী। এসময় অতিথিবৃন্দ অনুষ্ঠানের সার্বিক আয়োজন এবং চলমান কৃষি ও সমসাময়িক নানা বিষয়ে নিজেদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।

প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস উদ্বোধনী অনুষ্ঠানে উক্ত ন্যাশনাল কংগ্রেসের আয়োজকদের সাধুবাদ জানিয়ে বলেন, "ইয়াস বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই কৃষি ও কৃষি শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা কৃষি গবেষণা ও কৃষি খাতের উন্নয়নে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে সেটিই আমার প্রত্যাশা।"

পরবর্তীতে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সাথে মতবিনিময় করেন জনপ্রিয় কার্টুনিস্ট মোরশেদ মিশু। তিনি তার বর্তমান বিভিন্ন কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপস্থিত শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। এর পাশাপাশি বিভিন্ন সেশন পরিচালনা করেন ক্যাবি প্লান্টওয়াইসপ্লাস বাংলাদেশ থেকে ড. মালভিকা চৌধুরী।

এছাড়া এ আয়োজনে Delta Dynamics: Nurturing Sustainable Agriculture and Ecosystem শীর্ষক এক প্যানেল ডিসকাশন আয়োজিত হয় যেখানে প্যানেলিস্ট হিসেবে ছিলেন প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দীন, প্রফেসর ড. মোহাম্মদ আসাদুল হক, প্রফেসর ড. মাহাবুব রব্বানী এবং প্রফেসর ড. সাজেদুল হক। এসময় প্যানেলিস্টরা শিক্ষার্থীদের সাথে বিনিময় করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আয়োজনের ২য় দিন বাউফল উপজেলার চন্দ্রপাড়া গ্রামে শিক্ষার্থীদের মাঠ প্রদর্শনী এবং নার্সারি ফিল্ড ভিজিটের আয়োজন করা হয়।  প্রতিযোগিতার অংশ হিসেবে ওয়াগেনইংগেন ইউনিভার্সিটি এন্ড রিসার্চ এবং ইয়াস বাংলাদেশের সহযোগিতায় "ন্যাচার বেইজড্ সলিউশন বুটক্যাম্প বাংলাদেশ" এর ফাইনাল রাউন্ড এবং জলবায়ু ও কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যা নিয়ে একটি পৃথক কেইস সলভিং কম্পিটিশনও উক্ত আয়োজনকে ভিন্ন মাত্রা দিয়েছে। পরবর্তীতে ক্যাবি সোশাল মিডিয়া ক্যাম্পেইন, ডেভলপমেন্ট ফান্ড নাইট, কালচারাল নাইট, ইত্যাদি আয়োজনের মধ্য দিয়ে এ  আয়োজনটি শেষ হয়।

এমএসএম / এমএসএম

রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

লটারি বাতিল, স্কুলে ভর্তি করা হবে পরীক্ষার ভিত্তিতে

কৃষি বাণিজ্য ও আগ্রোইকোলজি নিয়ে সার্ক কৃষি কেন্দ্রের দুই বই উন্মোচন

জবি ছাত্রদলের নতুন নেতৃত্বে এগিয়ে কে এম মাহমুদ হাসান

প্রশংসায় ভাসছেন পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক: জবিতে ৭ বিভাগে স্পেশাল ঈদ বাস সার্ভিস

পবিপ্রবিতে রেজিস্ট্রারকে ইউট্যাবের ব্যাখ্যাতলব

পবিপ্রবিতে রেজিস্ট্রারকে ইউট্যাবের ব্যাখ্যাতলব

পবিপ্রবিতে ডেপুটি রেজিস্ট্রারকে জিয়া পরিষদের ব্যাখ্যাতলব

নারী হেনস্তার অভিযোগে ৩ ঢাবি শিক্ষার্থী বহিষ্কার

পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে মেইন গেট নির্মাণে অনিয়ম, পিলারের কাঠামোগত ত্রুটি নিয়ে প্রশ্ন

টানা ১৭ দিনের ঈদের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি