ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়ায়-১বছর ১১মাসে তিন ওসির বদলী


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৩-১১-২০২৩ দুপুর ১২:৫২
চট্টগ্রামের সাতকানিয়া থানায় বার বার ওসির চেয়ার যেন নতুন নতুন ওসি নেয়ার বাহানায় থাকেন।
 
সাতকানিয়াবাসী এক ওসির নাম কোনরকম মুখস্থ করা মাত্রই ওই ওসির চেয়ারে বসেন- নতুন আরেক মুখ, ফলে একজনের নাম আরেকজনকে ডেকে ফেলে এই জনপদের অনেক জনপ্রতিনিধি ও স্থানীয়রা।
 
সর্বশেষ সোমবার (১৩ই নভেম্বর) খোঁজ নিয়ে জানা গেছে চট্টগ্রামের এই থানায়  গেল ১বছর এগার মাসে তিন ওসির বদলী এবং তিন ওসির আগমন।
 
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ চট্টগ্রামের পটিয়া থানার ওসি প্রিটন সরকারের আবেদনের প্রেক্ষিতে আট মাসের মাথায় আবারো নতুন ওসি পেলেন পটিয়া থানা। উত্তর চট্টগ্রামের মিরসরাই সার্কেলের পুলিশ পরিদর্শক মোহাম্মদ নেজাম উদ্দীনকে পদায়ন করা হয়েছে পটিয়া থানায়। অন্যদিকে পটিয়া থানার ওসি প্রিটন সরকারকে বদলি করা হয়েছে সাতকানিয়া থানায়।
রোববার (১২ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
 
পটিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, আমি পটিয়া থানা থেকে বদলির জন্য আবেদন করার পর আজ এ আদেশ পেলাম।
 
এদিকে, পুলিশ পরিদর্শক মোহাম্মদ নেজাম উদ্দীন মিরসরাই সার্কেলের পরিদর্শকের দায়িত্ব পালনের আগে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানায় ওসি ছিলেন। ছিলেন বাকলিয়া, সদরঘাট থানার ওসি। এছাড়া পিবিআই, টুরিস্ট পুলিশ, সিটিএসবি এবং ইমিগ্রেশনের পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রিটন সরকার সিএমপির বায়েজিদ থানার ওসি, তার আগে একই থানায় পরিদর্শক (তদন্ত), গোয়েন্দা বিভাগেও পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত