চন্দনাইশে ছোট ভাইকে মাদ্রাসায় দিতে গিয়ে সিএনজির ধাক্কায় বড় ভাই নিহত
চট্টগ্রাম চন্দনাইশে সিএনজির ধাক্কায় ৫ম শ্রেণীর নুর উদ্দিন (১৩) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আজ ১৩ নভেম্বর সোমবার সকাল ৯টার দিকে চন্দনাইশ উপজেলা বরমা কলেজ এর সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নুর উদ্দিন চন্দনাইশ পৌরসভার দক্ষিণ হারলা ৫নং ওয়ার্ড নিজাম উদ্দীন পাড়া এলাকার রিক্সা চালক শাহা আলমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,নুর উদ্দিন তার ছোট ভাই সাজুকে প্রতিদিনের ন্যায় আজও সাইকেলে করে বরমা রউলিবাগ মাদ্রাসায় নামিয়ে দিতে যায়। মাদ্রাসায় নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে বরমা কলেজ এর সামনে এক সিএনজি অপর সিএনজিকে ওভারটেক করতে গিয়ে নুর উদ্দিনকে ধাক্কা দেয়। এতে নুর উদ্দিন গুরতরে আহত হয়ে ঘটনাস্থলে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর প.প কর্মকর্তা আবদুল্লাহ আল ইফরান সত্যতা নিশ্চিত করেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান