ঢাকায় ক্ষুদ্র দুগ্ধ খামারিদের মাঝে এফএও কর্তৃক দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ
|
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ক্ষুদ্র দুগ্ধ খামারিদের মাঝে দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ করে। এই উদ্যোগের লক্ষ্য খামারিদের দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা বাড়ানো এবং নিম্ন আয়ের শহুরে এলাকার ভোক্তাদের নিরাপদ ও পুষ্টিকর দুগ্ধজাত পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করা। এই উদ্যোগ "ঝুঁকিপূর্ণ নিম্ন আয়ের শহুরে এলাকায় কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য খাদ্য নিরাপত্তা" শীর্ষক যৌথ প্রকল্পের অংশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহযোগিতায় এবং কোভিড-১৯ মহামারী চলাকালীন সুইডেন দূতাবাস থেকে প্রাপ্ত আর্থিক সহায়তায় এফএও, ডাব্লিউএফপি, ইউনিসেফ, এবং ইউএনএফপিএ এই উদ্যোগ বাস্তবায়ন করে। প্রকল্পটির লক্ষ্য হল মফস্বল শহরের ক্ষুদ্র খামারিদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করতে সহায়তা করা। প্রকল্পের অংশ হিসেবে এফএও ১৮৯ জন দুগ্ধ খামারিদের ১০টি দলকে দুগ্ধজাত সরঞ্জাম, যেমন দুধ দোহন মেশিন , দুধ ঠান্ডা করার মেশিন, সিল দেয়ার মেশিন, জেনারেটর, ক্রিম আলাদা করার মেশিন, ওজনের স্কেল, ল্যাকটোমিটার, ঘাস কাটার সরঞ্জাম, প্লাস্টিক দুধের বোতল, এবং প্লাস্টিক ক্রেটের মতো দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ করে। পূর্বাচলের ঢেলনা ঈদগাহ মাঠ, তাফালিয়া খেলার মাঠ, সেক্টর: ১৭, উত্তরা, এবং বাওথার মোমেছা বেগম উচ্চ বিদ্যালয়, বাওথার, কাঁচকুড়া, উত্তরখানে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। খামারিদের মাঝে এই অত্যাবশ্যকীয় দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ করার ফলে আরো নিরাপদ এবং পুষ্টিকর দুগ্ধজাত পণ্য সরবরাহ নিশ্চিত হবে এবং নিম্ন আয়ের শহুরে এলাকার ভোক্তারা উপকৃত হবে। দুধ উৎপাদনের দক্ষতা এবং গুণমান বৃদ্ধির ফলে গ্রাহক পাবে তাজা এবং মানসম্মত দুগ্ধজাত পণ্য। বিতরণকৃত সরঞ্জামগুলো পণ্যের সুরক্ষা এবং ধারাবাহিকতায় অবদান রাখবে, ভোক্তাদের ক্রয় করা দুগ্ধজাত পণ্যের নির্ভরযোগ্যতা এবং গুণমান নিশ্চিত করবে। সামগ্রিকভাবে দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে প্রদত্ত সরঞ্জামগুলো খামারিদের জীবিকা এবং স্থানীয় ভোক্তাদের পুষ্টির চাহিদা পূরণে ভূমিকা রাখার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকার খাদ্য নিরাপত্তায় অবদান রাখবে। |
Sunny / Sunny
ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষ, ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের
কুড়িগ্রাম এলজিইডিতে প্রেষণ নিয়ে বিতর্ক, মৌখিক নির্দেশে ৯ মাস কর্মস্থলের বাইরে হিসাবরক্ষক!
রেলের নোটিশ অগ্রাহ্য, গণির নেতৃত্বে মাছ লুট!
ঢাকঢোল আর উৎসবের আমেজে শালিখায় কাত্যায়নী পূজা শুরু
নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ দোকান, ২ট বসতঘর ও ১টি মন্দির পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি কোটি টাকা
গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন