দুমকিতে স্কুল শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
পটুয়াখালীর দুমকীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লাল চাঁদ হাওলাদারকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে আবুল হোসেন খান নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
এরই প্রতিবাদ জানিয়েছেন দুমকী উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ । ১৩ নভেম্বর ( সোমবার) সকাল নয়টায় দুমকী দেবীর চর মডেল সরকারি বিদ্যালয় সড়কে দাড়িয়ে প্রতিবাদ জানান প্রধান শিক্ষকরা। পরক্ষণে দুমকী প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনও করেছেন তাঁরা। সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর বিদ্যালয় চলাকালীন সময়ে ৪৪ নম্বর উত্তর পাঙ্গাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল চাঁদ হাওলাদারকে মারধর করে প্রাণনাশের হুমকি দিয়েছেন ঐ এলাকার বাসিন্দা আবুল হোসেন খান নামে জনৈক একব্যক্তি। এ মর্মে ওইদিন আবুল হোসেন খানকে অভিযুক্ত করে থানায় সাধারণত ডায়েরি করছেন প্রধান শিক্ষক। অভিযুক্ত ব্যক্তিকে একাধিকবার ফোন করে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম জানান, বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয় ঢুকে লাঞ্চিত করা সম্পূর্ণ বেআইনি ও ন্যাক্কারজনক কাজ। তিনি অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) কাজী মনিরুজ্জামান রিপন জানান, যেহেতু বিদ্যালয় চলাকালীন ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে সেক্ষেত্রে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
#
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied