ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

মহাদেবপুরে বাঁশের বেড়ায় ৫ পরিবারের অবরুদ্ধ জীবন


মহাদেবপুর প্রতিনিধি photo মহাদেবপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১১-২০২৩ দুপুর ৩:৬

 নওগাঁর মহাদেবপুরে জমি সংক্রান্ত পূর্ব-বিরোধের জেরে পাঁচটি পরিবারের বসতবাড়িতে চলাচলের একমাত্র রাস্তায় বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। গত ৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার ভীমপুর ইউনিয়নের খোর্দ্দনারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা অবরুদ্ধ রয়েছে। এতে মানবেতর জীবন-যাপন করছে ওই পাঁচটি পরিবারের অন্তত ১৫ জন সদস্য। এ ব্যাপারে ওই গ্রামের মৃত নিয়াতম আলী মন্ডলের ছেলে জাহিদুল ইসলাম বাদী হয়ে একই গ্রামের চার জনের নাম উল্লেখসহ মোট ১১ জনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন তিনি। অভিযুক্ত আসাদুজ্জামান রানা বলেন, জাহিদুল ইসলামের পরিবার দীর্ঘদিন ধরে আমাদের জমির উপর দিয়ে চলাচল করে আসছিল। এখন আর আমরা আমাদের খলিয়ানের উপর দিয়ে রাস্তা দিতে চাই না। তাই বাঁশের বেড়া দিয়েছি। বেড়া দুই এক হাত তাদের জমির উপর যেতে পারে। পরবর্তীতে সেটি আমরা সরিয়ে নিয়ে আমাদের জমিতে দিব। ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রাম প্রশাদ ভদ্র সাংবাদিকদের বলেন, বিষয়টি আমি শুনেছি। এ নিয়ে একটি সালিশি বৈঠকের কথা ছিল। তার আগে বেড়া দিয়ে রাস্তা অবরোধ করেছে। অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে  মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ