সাবেক সংসদ সদস্য ড. আকরাম হোসেন চৌধুরী মারা গেছেন
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাবেক সংসদ সদস্য ও বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কৃর্তপক্ষের সাবেক চেয়ারম্যান ও নওগাঁর কমিউনিটি রেডিও বরেন্দ্র রেডিও ৯৯.২এফএম এর প্রতিষ্ঠাতা ডক্টর আকরাম হোসেন চৌধুরী মারা গেছেন (ইন্না-লিল্লহি----রাজিউন)। সোমবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে নওগাঁ শহরের উকিল পাড়ার নিজ বাসায় বাথরুমে স্টোক করে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তার বাবা প্রয়াত ক্যাপটেন ইসমাইল হোসেন। এই নেতার হঠাৎ মৃত্যুতে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ড.আকরাম হোসেন চৌধুরীর স্ত্রী মায়া চৌধুরী জানান, বাসায় বাথরুমে স্ট্রোক করে পড়ে যায়। তার পর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ড. আকরাম হোসেন চৌধুরীর ব্যক্তিগত সহকারি আলাল হোসাইন জানান, বিকেল ৪টার দিকে নওগাঁয় জানাযা শেষে মরদেহ গ্রামের বাড়ি বদলগাছী উপজেলার চাকরাইলের নিজ গ্রামে নেওয়া হবে। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, আকরাম হোসেন নওগাঁ-৩ আসন থেকে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু পরের মেয়াদে দলীয় মনোনয়ন পেলেও নির্বাচিত হতে পারেননি। এরপর ২০১৫ সালে তিনি বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কৃর্তপক্ষের চেয়ারম্যান হন। এছাড়াও নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন তিনি।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত