ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

আ.লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে নৌকাকে বিজয়ী করুন: সৈয়দ জাবেদ হোসেন


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১১-২০২৩ বিকাল ৫:৩৯

পলাশ উপজেলা চেয়ারম্যান ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন বলেছেন, বাঙালি জাতির মুক্তির দিশারী, মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। হাজারো প্রতিকূলতা ও ষড়যন্ত্রকে মোকাবিলা করে বাংলাদেশকে আজ বিশ্বদরবারে পরিচিত করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধী দলের কতিপয়  নেতা একদিন বাংলাদেশকে ‘তলাবিহীন’ বলেছিলেন আর আজ বঙ্গবন্ধুর সৃষ্ট বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। বর্তমান সরকারের সফলতা ও উন্নয়নযাত্রার কথা দেশের মানুষের কাছে বলতে হবে, নৌকা প্রতীকের জন্য ভোট চাইতে হবে। আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে সোচ্চার হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে নিরন্তর। দেশের মানুষকে সুখ-শান্তিতে রাখতে আবারও আ.লীগ সরকার গঠনের কোনো বিকল্প নেই; অন্যথায় দেশ পিছিয়ে যাবে আবারও। তিনি গতকাল বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পলাশ উপজেলা জেলা যুবলীগের আয়োজনে ঘোড়াশাল পৌরসভা আ.লীগের কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে একথা বলেন। এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভা আ.লীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব শরীফুল হক, ঘোড়াশাল পৌর আ.লীগের সাধারণ সম্পাদক এসএম শফি, উপজেলা যুবলীগের সহ সভাপতি সফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আবদুল বাতেন, সাংগঠনিক সম্পাদক, আক্তারুজ্জামান ও জাহাঙ্গীর আলম নবাব, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ওবাইদুল অহেদ অমল, যুবলীগ নেতা মোঃ সেলিম মিন্টু, জিনারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তারা, পৌর  কৃষক লীগের সভাপতি মোঃ হাতেম আলী সহ জেলা, উপজেলা, শহর ও ইউনিয়ন যুবলীগের, নেতা-কর্মীরা।

এমএসএম / এমএসএম

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ‎ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার

না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল