সোনাগাজীতে ভূমি বিরোধের জেরে কৃষক নিহত
সোনাগাজীতে ভূমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বেলায়েত হোসেন বেলাল (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের সহোদর মোঃ মাসুদ (৩৫) আহত হয়েছেন।
সোমবার ভোর ৫টার দিকে চরদরবেশ ইউনিয়নের হাদা ব্যাপারী দোকান এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে।পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, হাদা ব্যাপারী দোকান এলাকার আবদুল শুক্বুরদের সাথে প্রতিবেশী বেলায়েত হোসেন বেলালের সাথে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে।
সোমবার ভোর ৫টার দিকে বেলায়েত হোসেন বেলাল ও তার সহোদর মাসুদ তাদের বাড়ির পাশে মহিষের দুধ সংগ্রহ করতে গেলে আবুল হাসেমের নেতৃত্বে বেলাল ও মাসুদের ওপর অতর্কিত হামলা করে। একপর্যায়ে তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে আহতদেরকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলায়েত হোসেন বেলালের মৃত্যু হয়। তার সহোদর আহত মাসুদ ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ আবদুল শুক্বুর (৭০), তার ছেলে আবুল হাসেম (৪৫), ভাই আবদুল মালেক (৭৫), জামাই নিজাম উদ্দিন (৪২), নাতি মিন্টু (২৫), বাহার উল্যাহ (৩০) ও শেখ ফরিদসহ (২৫) সাতজনকে গ্রেফতার করেছে।
এ ঘটনায় নিহতের ভাই ননা মিয়া বাদী হয়ে আবুল হাসেমকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে ও ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামী করে সোনাগাজী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম কৃষক নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় প্রধান আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে, বাকীদের দ্রুত গ্রেফতারের অভিযান চলছে।
এমএসএম / এমএসএম
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ
অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত