মিরসরাইয়ে বেপরোয়া কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত দুই
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পিকআপ ও বেকারির পণ্য বহন করা দুটি ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে দুজন নিহত হন, একে আহত হন আরও ২জন। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পিকআপচালক মিরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকার হাজি বাড়ির শহিদুল ইসলামের ছেলে ইকবাল হোসেন (৪৫) ও মিরসরাই পৌরসভার মধ্যম তালবাড়িয়া এলাকার হিঞ্জু বখতেয়ার খানের ছেলে ভ্যানচালক মোহাম্মদ ফরিদ (৪২)। আহতরা হলেন মিজানুর রহমান (৪০) ও শহিদুল ইসলাম (৩৮)। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড় এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছ বোঝাই একটি পিকআপ ও কাজী বেকারির পণ্য বহন করা একটি ভ্যান। এসময় পরিবহন দুটিকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান। এতে ভ্যান ও পিকআপ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার দুই জনের মৃত্যুর কথা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যান ও পিকআপটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা
বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু
পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার
শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান
নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক
মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন
বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’
টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান
উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড
নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান
নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা
Link Copied