অবরোধের নামে নাশকতার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ
অবরোধের নামে বিএনপি-জামায়াতের নাশকতার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে পাবনার কাজিরহাট এলাকায় কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সাবেক সদস্য আশিকুর রহমান খান সবুজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে দলীয় নেতাকর্মীরা। পরে মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে আমিনপুর ও সুজানগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় অবরোধ
বিরোধী বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে নাজিরগঞ্জ এলাকায় সমাবেশে আশিকুর রহমান খান সবুজ বলেন, ‘জনসমর্থন না পেয়ে বিএনপি-জামায়াত অবরোধের নামে দেশে নাশকতা করছে। দেশের মানুষ শান্তিতে থাকুক সেটি তারা চায় না। নির্বাচন বানচাল করতে তারা অপরাজনীতির পথ বেছে নিয়েছে। আওয়ামীলীগের নেতাকর্মীরা রাজপথে থেকে তাদের প্রতিহত করবে।’
এ সময় নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি তফিজ মন্ডল, সুজানগর পৌর কাউন্সিলর মুশফিকুর রহমান সাচ্চু, সুজানগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ আচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি