ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মহাদেবপুরে ফকিরের ছদ্মবেশ ধরেও পুলিশের জালে অভিযুক্ত


মহাদেবপুর প্রতিনিধি photo মহাদেবপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১১-২০২৩ দুপুর ৩:৫৬

নওগাঁর মহাদেবপুরে বহুল আলোচিত জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে আব্দুস সালাম (৬৫) হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত মোজাম আলীকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। গত ১৩ নভেম্বর সেমাবার বিকেলে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের এনায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। সম্প্রতি উপজেলা সদরের চকগোবিন্দ গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম ওই গ্রামের সানাউল্লার ছেলে। অভিযুক্ত মোজাম একই গ্রামের আজিম উদ্দিনের ছেলে। গত ১১ নভেম্বর নিহতের ছেলে সুমন বাদী হয়ে দু’জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন। তিনি জানান, গ্রেপ্তার এড়াতে আসামী মোজাম ফকিরের ছদ্মবেশ ধারন করে ছিল। পুলিশের একটি চৌকশ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে হত্যায় ব্যবহৃত রক্তমাখা চাকু উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে প্রধান অভিযুক্ত। অপর আসামী পলাতক থাকায় আটক করা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়