ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় পাবিপ্রবিতে ‘অধ্যাপক ড. হাবিবা খাতুন


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৪-১১-২০২৩ দুপুর ৪:২

ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক অধ্যাপক প্রবীণ শিক্ষাবিদ বিশিষ্ট গবেষক ও প্রাবন্ধিক ড. হাবিবা খাতুন এর জীবন ও কর্ম নিয়ে মঙ্গলবার(১৪ নভেম্বর) এক আলোচনা সভার আয়োজন করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ। তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের সুপার নিউমারারি অধ্যাপক, শামসুন্নাহার হলের সাবেক প্রভোস্ট, বাংলাদেশ ইতিহাস পরিষদের জার্নালের সম্পাদক ছিলেন।
বিশ্বদ্যিালয়ের জনসংযোগ বিভাগ থেকে প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশিষ্ট লেখক ড. হাবিবা খাতুন গ্যালারী-২ এ আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের প্রতিটি ধাপে জ্ঞানের অন্বেষণ করতে হবে। জ্ঞানের প্রতি আগ্রহ লালন করতে হবে। জ্ঞানের অন্বেষণের মধ্যেই জীবনের সফলতার চাবিকাঠি রয়েছে। শিক্ষকরা যে পথ দেখান, সে পথে ছুটতে হবে। পৃথিবীকে জানতে হবে। শিক্ষকদের শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে। জীবনে পরিশ্রমি, ত্যাগী হতে হবে। ভালোটুকু গ্রহণ করলে মন্দ এমনিতে দূর হয়ে যাবে। অন্যকে সম্মান ও শ্রদ্ধা করতে হবে। তবেই তুমি বড় হতে পারবে, ইতিহাস ও সভ্যতা এই শিক্ষাই দেয়।
ইতিহাস বিভাগের সভাপতি ড. মোঃ হাবিবুল্লাহ’র সভাপত্বিতে এতে ড. হাবিবা খাতুন আরও বলেন, মায়েরা জাতিকে জাগাতে পারেন; যা আমরা ১৯৫২ ও ৭১ সালে দেখেছি। মেয়েরা সভ্যতার উন্নতিতে অসাধারণ ভূমিকা পালন করেছেন। মেয়েরা পরিবার, জাতিকে আলোকিত করতে পারে। মেয়েদের বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত যত্নশীল। তিনি বাংলার মেেেয়দের বিশ^দরবারে তুলে ধরেছেন। তিনি আরও বলেন, নামাজের মাধ্যমে জ্ঞান আসে। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। কট্রর না হয়েও ধর্মকর্ম করা যায়।
বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির মহনায়ককে হত্যার মধ্য দিয়ে জাতি সত্ত্বার মূলে কুটারাঘাত করা হয়েছে। ইতিহাসের চাকা পিছনে ঠেলে দেয়া হয়েছিল। তবে বর্তমানে ইতিহাস তার সঠিক জায়গায় এসেছে, এর পিছনে মূল অবদান এদেশের নিরপেক্ষ ইতিহাসবিদদের।
প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. হাজিা খাতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শেখার আগ্রহ যদি থাকে কেউ ঠেকায়ে রাখতে পারে না। জ্ঞানকে লালন ও ধারণ করতে হবে। তাহলে ভিতরের স্ফুলিঙ্গ বের হয়ে আসবে। ড. হাবিবা খাতুন সমাজ বদলের সঙ্গে সঙ্গে নিজেকে বদলিয়েছেন বলেই তিনি সফল। জাতির মডেল। তিনি আরও বলেন, জীবনে ষ্ট্রাগল করলে শারীরিক ও মানসিক শক্তি বাড়ে। জীবনে বড় হওয়ার জন্য যা খুব প্রয়োজন।
সভায় আরও বক্তব্য দেন বিভাগের শিক্ষক শফিকুর রহমান ও রাহেনা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী সঞ্চিতা রানী।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির