সরকার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি বেশী গুরুত্ব দিয়েছেন-এমপি নজরুল
চট্টগ্রাম চন্দনাইশে দোহাজারীতে নাহার বিল্ডার্স এর চেয়ারাম্যান এন্ড ম্যানিজিং ডিরেক্টর ইন্জিনিয়ার জসিম উদ্দিন জনি'র নিজস্ব অর্থায়নে নির্মিত দোহাজারী রায়জোয়ারা ইসলামিয়া নজিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার নব নির্মিত সামশুল আলম-সামশুন নাহার নতুন ভবন এর শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে থেকে অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোঃ মনচুর আলী ফয়সালের সভাপতিত্বে মাদ্রসা ময়দানে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম চৌধুরী এমপি। মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল গফুর রব্বানীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, দোহাজারী পৌরসভার মেয়র মোঃ লোকমান হাকিম, চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, আব্দুল মাজেদ সওদাগর, আনিছুর রহমান, ওবায়দুল আকবর টুটুল, আব্দুর রশিদ, বাবর আলী ইনু, আবদুর শাক্কুর, বশির উদ্দিন মুরাদ, নবাব আলী, আলহাজ্ব মওলানা আহমদ হোসাইন আল কাদেরী, আলহাজ্ব সামশুদ্দীন সওদাগর, আহমদুর রহমান, সাংবাদিক আবিদুর রহমান বাবুল প্রমুখ। এসময় অতিথিরা বলেন, সরকার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি বেশী গুরুত্ব দিয়েছেন। এই এলাকার শিক্ষার্থীরা যারা মাদরাসায় পড়তে ইচ্ছুক তারা যাতে সহজেই পড়াশুনার করতে সুযোগ পায় এবং সুন্দর পরিবেশে যেন পড়াশুনা করতে পারে সেজন্যই এই প্রতিষ্ঠানে নতুন ভবন শুভ উদ্বোধন করা হয়েছে। এই প্রতিষ্ঠানকে সদকায়ে জারিয়াহ হিসাবে আল্লাহ যাতে কবুল করেন এই প্রত্যাশা করেন অতিথিরা।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান