কাশিয়ানীতে সাবেক সেনা সদস্য হত্যা মামলার ৮ আসামি গ্রেপ্তার
গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক সেনা সদস্য হত্যা মামলার ৮ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকালে রাজধানীর খিলগাঁও থেকে র্যাব-৬-এর সদর দপ্তর (ভাটিয়াপাড়া ক্যাম্প) খুলনা ও র্যাব-৩ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
র্যাব-৬-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- মামলার প্রধান আসামি মো. কেরামত মোল্লা, মো. নুরু মোল্লা ওরফে নুর ইসলাম, মো. অলিয়ার মোল্লা, মো. আবুল হাসান মোল্লা, মো. সাফি মোল্লা, মো. চানমিয়া মোল্লা, মো. হালিম মিয়া ও মো. সোহেল মোল্লা। তাদের সবার বাড়ি কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে।
র্যাব জানিয়েছে, আসামিদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।
গত ৩০ অক্টোবর উপজেলার নিজামকান্দী গ্রামের বিবাদমান দুটি পক্ষের সংঘর্ষে মারা যান সাবেক সেনা সদস্য আনসার চৌধুরী। ঘটনার দিনই আনসার চৌধুরীর স্ত্রী ৭৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কাশিয়ানী থানায় হত্যা মামলা করেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২