স্কুলে লুডু খেলেন শিক্ষকরা, ক্লাস না করেই বাড়ি ফিরছেন শিক্ষার্থীরা
ক্লাস শুরুর সময় হয়েছে। শ্রেণিকক্ষে অপেক্ষা করছেন শিক্ষার্থীরা, কিন্তু দেখা নেই শিক্ষকের। শিক্ষকের অনুপস্থিতিতে শিক্ষার্থীদের কেউ গল্পে মশগুল, কেউ আবার দুরন্তপনায় মেতেছেন।
পরবর্তীতে অফিসকক্ষে গিয়ে দেখা যায় সেখানে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ছাড়া নেই অন্য শিক্ষকরা। প্রধান শিক্ষকের অভিযোগ, ক্লাস ফাঁকি দিয়ে নিয়মিত লুডু খেলায় মগ্ন থাকেন সহকারী শিক্ষকরা। ক্লাসে ফিরে যেতে তার অনুরোধ না শোনায় বিষয়টি তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে জানান।
বুধবার এমনই চিত্র দেখা গেছে সাতকানিয়া উপজেলার বড়দুয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ ঘটনা শুধু একদিনের নয়, প্রায় প্রতিদিনই ঘটে এমনটা।
জানা যায়, বর্তমানে বিদ্যালয়টিতে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২১৫ জন শিক্ষার্থী রয়েছে। প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা ছয়জন। সকাল সাড়ে ৯টা থেকে বিভিন্ন শ্রেণির পাঠদান হওয়ার নিয়ম।
বুধবার সরেজমিনে গিয়ে সকাল ১১টা পর্যন্ত দুই শিক্ষক অর্পনা দত্ত ও সিদ্দিকা আফরোজকে দেখাই যায়নি। বাকি তিনজন মোসুমী দাশ গুপ্তা, জহির আহামদ ও জন্নাতুল ফেরদৌস একটি শ্রেণিকক্ষে বসে লুডু খেলছেন। এভাবেই তারা কাটিয়ে দিচ্ছেন বিদ্যালয়ের পুরো সময়। ফলে ক্লাস না করেই বাড়ি ফিরে যান শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিদ্যালয়ে উপস্থিত সহকারী শিক্ষককে কাছে জানতে চাওয়া হলে তারা কোনো উত্তর দেননি।
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুল মালেক বলেন, প্রতিদিন শিক্ষকদের ক্লাস ফাঁকি দিয়ে একটি কক্ষে বসে লুডু খেলেন। অনুরোধ করার পরও তারা ক্লাসে ফিরছেন না। বিষয়টি আমি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
জানতে চাইলে সাতকানিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব বলেন, বিষয়টি প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন। ক্লাসের সময়ে শিক্ষকদের অন্য কিছু করার সুযোগ নেই। শোকজ করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন
শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied